News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে জন সম্পর্ক অভিযানে সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

বিজেপি প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে জন সম্পর্ক অভিযানে সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৭ এপ্রিল: বিজেপি প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সোমবার প্রতাপগড় মন্ডলের উদ্যোগে ঋষি কলোনিতে জনসম্পর্ক অভিযান সংঘটিত হয়। বিজেপির ৪৬ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের সর্বত্র জনসম্পর্ক অভিযান সংঘটিত করার উদ্যোগ গ্রহণ করেছে দল। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সোমবার কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ঋষি কলোনি এলাকায় জন সম্পর্ক অভিযান সংঘটিত করেন।

অভিযানে সামিল হন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সঙ্গে ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দও, মন্ডল সভানেত্রী সহ আরো অনেকে। এদিন জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করে বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে যেসব উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবগত করতেই এ ধরনের জনসম্পর্ক অভিযান সংঘটিত করা হয়েছে। এছাড়া এলাকার জনগণের কি কি অসুবিধা রয়েছে সেগুলিও চিহ্নিত করা হচ্ছে। প্রতিটি এলাকায় এ ধরনের অভিযানে শামিল হতে দলীয় নেতা ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সভার আগে মান্দাইয়ে তিপরা মথায় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন শতাধিক ভোটার

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তারই মাঝে ১৬ মান্দাই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড়সড়…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের জমি জবরদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন প্রিন্সিপাল

বিশালগড়, ৭ এপ্রিল: বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের প্রায় এক হাজার মিটার জমি জবরদখল করে পাকাপোক্ত নির্মাণ করে ব্যবসা…

ByByReshmi Debnath Apr 7, 2026

১৭ এপ্রিলের পর এডিসিতে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না: রুনিয়েল দেববর্মা

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা দলের প্রচারে জোরদার গতি লক্ষ্য করা যাচ্ছে। ১২ এপ্রিলকে…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

কংগ্রেসের প্রচার গাড়ি আটকের অভিযোগ বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিরুদ্ধে

ধর্মনগর, ৭ এপ্রিল: উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল ধর্মনগরে। কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top