News Flash

  • Home
  • প্রধান খবর
  • পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক ২ টাকা বৃদ্ধি, খুচরা মূল্যের ক্ষেত্রে প্রভাব নয়
Image

পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক ২ টাকা বৃদ্ধি, খুচরা মূল্যের ক্ষেত্রে প্রভাব নয়

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): ভারত সরকার পেট্রোল ও ডিজেলের ওপর প্রতি লিটারে ২ টাকা করে আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে তেল বিপণন সংস্থাগুলি স্পষ্ট করে জানিয়েছে, দু’টি পেট্রোলিয়াম পণ্যের খুচরা মূল্য বৃদ্ধি করা হবে না। নতুন দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আবগারি শুল্ক বৃদ্ধির বোঝা গ্রাহকদের উপর চাপানো হবে না।

অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, পেট্রোল ও ডিজেলের উপর ২ টাকা করে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে, যা আগামীকাল থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় মন্ত্রী পুরী আরও বলেন, এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। পুরী বলেন, উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য এলপিজির দাম এখন ৫৫০ টাকা এবং অন্যান্যদের জন্য আগামীকাল থেকে ৮৫৩ টাকা হবে।

রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের উপর ২ টাকা করে আবগারি শুল্ক বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী পুরী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “প্রতি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়বে। ৫০০ থেকে বেড়ে ৫৫০ টাকা হবে (পিএমইউওয়াই সুবিধাভোগীদের জন্য) এবং অন্যদের জন্য ৮০৩ টাকা থেকে বেড়ে ৮৫৩ টাকা হবে। এটি এমন একটি পদক্ষেপ যা আমরা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পর্যালোচনা করব। আমরা প্রতি ২-৩ সপ্তাহে এটি পর্যালোচনা করি। অতএব, আপনারা যে আবগারি শুল্ক বৃদ্ধি দেখেছেন তা পেট্রোল এবং ডিজেলের গ্রাহকের উপর চাপানো হবে না।”

Releated Posts

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top