News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য জুড়ে আন্দোলনের প্রস্তুতিতে যুব কংগ্রেস, কার্যকরী কমিটির বৈঠকে রণকৌশল নির্ধারণ
Image

রাজ্য জুড়ে আন্দোলনের প্রস্তুতিতে যুব কংগ্রেস, কার্যকরী কমিটির বৈঠকে রণকৌশল নির্ধারণ

আগরতলা, ৬ এপ্রিল : ক্রমবর্ধমান নেশার বিস্তার, চাকরি সংক্রান্ত দুর্নীতি এবং স্বজনপোষণের বিরুদ্ধে রাজ্যজুড়ে গণআন্দোলনের পথে নামছে যুব কংগ্রেস। সেই লক্ষ্যে রোববার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হল যুব কংগ্রেসের কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক।

বৈঠকে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাহা জানান, “রাজ্যে যুব সমাজ আজ চরম সংকটে। একদিকে মাদকের থাবা, অন্যদিকে চাকরি দেওয়ার নামে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণ। এই সমস্ত বিষয় নিয়ে আমরা তীব্র গণআন্দোলন গড়ে তুলতে চলেছি।”

তিনি আরও জানান, এই আন্দোলন শুধু শহরকেন্দ্রিক নয়, জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। যুব সমাজের স্বার্থ রক্ষায় তারা রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে সরব হবেন বলেও হুঁশিয়ারি দেন যুব কংগ্রেস সভাপতি।

দলীয় সূত্রে খবর, আগামী কিছুদিনের মধ্যেই আন্দোলনের নির্দিষ্ট কর্মসূচি প্রকাশ করা হবে। রাজ্যের নানা প্রান্তে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, রাজ্য সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের এই আন্দোলন শাসক শিবিরের উপর চাপ সৃষ্টি করতে পারে।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top