News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় প্রকাশ্যে মহিলার গলার হার ছিনতাই, এলাকাবাসীর তৎপরতায় ধৃত চোর
Image

আগরতলায় প্রকাশ্যে মহিলার গলার হার ছিনতাই, এলাকাবাসীর তৎপরতায় ধৃত চোর

আগরতলা, ৫ এপ্রিল: শহরের ব্যস্ত এলাকা জগন্নাথ বাড়ির সামনে এক মহিলা পথচারীর গলা থেকে হার ছিনিয়ে পালানোর চেষ্টা করে এক যুবক। তবে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত সচেতন এলাকাবাসীর তৎপরতায় ধরা পড়ে যায় ওই ছিনতাইকারী।

চোখের পলকে ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি ছিনতাই করে পালাতে গেলে আশপাশের লোকজন ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং রাস্তাতেই একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখে।

অনেকক্ষণ ওইভাবে বেঁধে রাখার পর খবর দেওয়া হয় পশ্চিম থানায়। পরে পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনা ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top