News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উনকোটিতে অশোকাষ্টমী মেলার উদ্বোধনে মন্ত্রী টিংকু
Image

উনকোটিতে অশোকাষ্টমী মেলার উদ্বোধনে মন্ত্রী টিংকু

আগরতলা, ৫ এপ্রিল : শৈবতীর্থ ঊনকোটিতে গতকাল দু’দিনব্যাপী অশোকাষ্টমী মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। মেলার উদ্বোধন করে তিনি বলেন, শৈবতীর্থ উনকোটি তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে এক বিশ্বাস ও স্বপ্নের জায়গা। ঊনকোটি পর্যটন কেন্দ্রের পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে।

তিনি বলেন, ঊনকোটি দর্শনে আসা পর্যটকদের থাকার ও বিনোদনের জন্য গৌরনগর ব্লক এলাকার সোনামুখি গ্রামে ৭০ কোটি টাকা ব্যয়ে কটেজ ও বড় পার্ক গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রধান অতিথির ভাষণে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, বর্তমান সরকার পর্যটন সহ রাজ্যের সার্বিক বিকাশে কাজ করছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর, জিলা পরিষদের সদস্য বিমল কর, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস (পাল), তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা বিশ্বজিৎ দেব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার।

ধন্যবাদসূচক ভাষণ রাখেন মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা। ২ দিনব্যাপী অশোকাষ্টমী মেলা উপলক্ষে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়। এছাড়াও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সারা রাতব্যাপী বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top