News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে মহাঅষ্টমীতে গঙ্গাস্নানে ধর্মপ্রাণ মানুষের ঢল
Image

কল্যাণপুরে মহাঅষ্টমীতে গঙ্গাস্নানে ধর্মপ্রাণ মানুষের ঢল

কল্যাণপুর, ৫ এপ্রিল: বিশুদ্ধ হিন্দু পঞ্জিকা অনুসারে আজ মহাঅষ্টমী তিথি। বাসন্তী পূজার আবহে কল্যাণপুরের বিভিন্ন প্রান্তে খোয়াই নদী সংলগ্ন এলাকাগুলিতে আজ সকাল থেকেই ধর্মপ্রাণ সনাতনীদের গঙ্গাস্নানে অংশ নিতে দেখা গেছে। পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো এবং জগত সংসারের মঙ্গল কামনায় এই পবিত্র অষ্টমী স্নানে অংশগ্রহণ করেন বহু নারী, পুরুষ ও শিশু।

প্রতিবছরের মতো এবারও গঙ্গাস্নান উপলক্ষে কল্যাণপুরের ঘাটগুলিতে আয়োজন ছিল চোখে পড়ার মতো। কিছু এলাকায় ঘাট তৈরি করে ক্ষুদ্র পরিসরে হলেও মেলার পরিবেশ সৃষ্টি হয়। অনেক স্থানে পুরোহিতদের ঘাঁটি গেড়ে বসে পূজার্চনা পরিচালনা করতে দেখা যায়।

এছাড়াও, গঙ্গাস্নানের ঘাটের পাশে বিভিন্ন দোকানি তাঁদের পসরা সাজিয়ে বসেছেন, যা স্থানীয়দের মধ্যে উৎসবের আবহ তৈরি করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এবার কয়েকটি স্থানে প্রথমবারের মতো ‘গঙ্গা আবাহন’ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে।

সব মিলিয়ে বলা যায়, চিরাচরিত ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও কল্যাণপুরের বিভিন্ন স্থানে মহাঅষ্টমীর গঙ্গাস্নান ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও ধর্মীয় উন্মাদনা লক্ষ্য করা গেছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top