News Flash

  • Home
  • Uncategorized
  • দীঘায় পর্যকদের মারুতিতে ট্রাকের ধাক্কায় হত দুই, আহত অারও চার জন
Image

দীঘায় পর্যকদের মারুতিতে ট্রাকের ধাক্কায় হত দুই, আহত অারও চার জন

দীঘা, ২৭ নভেম্বর (হি.স.) : দীঘায় পর্যকদের মারুতিতে ট্রাকের ধাক্কা ও ট্রাক-মারুতির মুখোমুখি সংঘর্ষে হত মারুতির চালক সহ দু’জন। আহত মারুতির চার যাত্রী। রবিবার সকালে দীঘা ঢোকার মুখে ফতেপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের দীঘা স্টেট জেনেরাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে ১১৬-বি জাতীয় সড়কে যানজট হয়। পুলিশ এসে ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করে।

জানাগেছে, গতকাল রাতে হুগলীর শ্রীরামপুর থেকে দীঘার উদ্দেশে রওনা দিয়েছিলেন অখিলেশ প্রসাদ, রাজ প্রসাদ, অজয় রায় সহ পাঁচ বন্ধু। তার মধ্যে একজন যুবতিও ছিলেন। তাঁরা সকলেই শ্রীরামপুরের বাসিন্দা। নিজেদের গাড়ি নিয়ে দীঘায় বেড়াতে যাচ্ছিলেন। আজ সকাল ছ’টা নাগাদ দীঘা ঢোকার আগে ফতেপুর এলাকায় একটি সুঁটকি মাছ বোঝাই ট্রাক এসে ধাক্কা মারে গাড়িটিকে। ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় অখিলেশ প্রসাদ ও মারুতির চালকের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাছ বোঝাই গাড়িগুলি খুব দ্রুত চলাচল করার ফলে ওই অঞ্চলে প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে থাকে।-

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top