News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেবরের বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের বৌদির
Image

দেবরের বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের বৌদির

আগরতলা, ৪ এপ্রিল : রেশন কার্ডে নাম নথিভুক্ত করার বিষয়কে কেন্দ্র করে বৌদিকে প্রাণে মারার হুমকি দিয়েছেন দেবর। আজ ওই গৃহবধূ আমতলী থানায় অভিযুক্ত দেবরের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা গেছে, আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক নং ওয়ার্ডের রঞ্জন সরকারের ছোট ছেলে অমিত সরকার ওরফে জয়ন্ত তার বৌদি এবং ভাতিজার নাম রেশন কার্ডের নথিভুক্ত করতে তার নিজের আধার কার্ড দিতে অস্বীকার করছেন। যার ফলে তার বৌদি এবং ভাতিজা বেশ কয়েক মাস ধরে রেশন কার্ডে নাম নথিভুক্ত করতে পারছে না। রেশন কার্ডের কথা অমিত সরকার ওরফে জয়ন্তকে জিজ্ঞাসা করলে তার বৌদিকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেন। খুন করার হুমকি প্রদান করে বলে অভিযোগ বৌদির। এই অবস্থায় ওই গৃহবধূ শুক্রবার বিকেলে আমতলী থানায় অভিযুক্ত দেবর অমিত সরকার ওরফে জয়ন্ত এর বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে।

পুলিশ ওই গৃহবধূকে আশ্বাস দিয়েছে বিষয়টি তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অমিত সরকার ওরফে জয়ন্ত এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। জানা গেছে এর আগেও একইভাবে ওই গৃহবধূ তার দেবরের বিরুদ্ধে একই অভিযোগ এনে আমতলী থানায় লিখিত আকারে মামলার করেছিলেন। কিন্তু পরে অভিযুক্ত অমিত ওরফে জয়ন্ত আমতলী থানায় তার বৌদির পায়ে ধরে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করেছিল কিন্তু তারপরেও সে নিজেকে পরিবর্তন করেননি। এইবার অমিত সরকার ওরফে জয়ন্ত এর বিরুদ্ধে আইনি বিচার চেয়ে থানায় লিখিত মামলা দায়ের করলেন বৌদি।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top