News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওয়াকফ সংশোধনী বিল অন্যায় ও দুর্নীতির যুগের অবসান ঘটাবে এবং দরিদ্র, বঞ্চিত মুসলমানদের ন্যায় প্রদান করবে: সাংসদ রাজীব
Image

ওয়াকফ সংশোধনী বিল অন্যায় ও দুর্নীতির যুগের অবসান ঘটাবে এবং দরিদ্র, বঞ্চিত মুসলমানদের ন্যায় প্রদান করবে: সাংসদ রাজীব

আগরতলা, ৪ এপ্রিল: ওয়াকফ সংশোধনী বিল অন্যায় ও দুর্নীতির যুগের অবসান ঘটাবে এবং দরিদ্র, বঞ্চিত মুসলমানদের ন্যায় প্রদান করবে। আজ ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, লোকসভার পর রাজ্যসভায় ম্যারাথন আলোচনার পর ওয়াকফ সংশোধনী বিলের অনুমোদন মিলেছে। এই বিলের মাধ্যমে বছরের পর বছর ধরে চলে আসা অন্যায় ও দুর্নীতির যুগের অবসান ঘটাবে এবং দরিদ্র, বঞ্চিত মুসলমানদের ন্যায় প্রদান করবে। অনেক গরিব মুসলিম সম্প্রদায়ের লোক যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁরা উপকৃত হবেন।

তাঁর কথায়, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এবং গরিব অংশের মানুষদের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাই ওয়াকফ সংশোধনী বিল পেশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top