News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শ্রীভূমি শহরে জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ থেকে মক ড্রিল ও দূর্যোগ ব্যবস্থাপনার প্রশিক্ষণ অনুষ্ঠিত
Image

শ্রীভূমি শহরে জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ থেকে মক ড্রিল ও দূর্যোগ ব্যবস্থাপনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রীভূমি (অসম) ৪ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি শহরে শুক্রবার ইন্সিডেন্ট রেসপন্স সিস্টেম বা দুর্যোগ ব্যাবস্থাপনার পদ্ধতি ব্যবহার করে একটি মক ড্রিল বা দুর্যোগ ব্যাবস্থাপনা মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে শুক্রবার শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে ভূমিকম্পের ফলে মহাবিদ্যালয়ের একটি অংশ ধসে যাওয়া ও নিলমণী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অগ্নি সংযোগের ঘটনা সংঘটিত হওয়ার মত কৃত্রিম পরিস্থিতি তৈরী করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে ইন্সিডেন্ট রেসপন্স সিস্টেমকে সক্রিয় করা হয়। এতে রেসপনসিবিল অফিসারের নির্দেশে জেলা ইন্সিডেন্ট রেসপন্স টিম একত্রিত হয়ে দুর্যোগ ব্যাবস্থাপনা পদ্ধতি সক্রিয় করেন। রেসপনসিবিল অফিসারের ভূমিকায় ছিলেন সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর। এতে এপিআরও এর ওয়্যারলেস সেট ব্যবহার করে যোগাযোগ স্থাপন করা হয়। উদ্ধার কার্যে স্টেজিং এরিয়া ডিএসএ খেলার মাঠ থেকে স্টেজিং এরিয়া ম্যানেজার ফায়ার সার্ভিসের যান, অ্যাম্বুলেন্স ও উদ্ধারে ব্যাবহৃত যান গুলিকে সক্রিয় করে ঘটনা স্থলে তাৎক্ষণিকভাবে পাঠান।

এদিকে বাহন সহ উদ্বারকারী দলে ডিস্ট্রিক্ট ডিজেস্টার রেসপন্স ফোর্স, আপদা মিত্র ভলান্টিয়ার, এনওয়াইকে ভলান্টিয়ার ও অন্যান্য উদ্বারকারী দল উদ্বার কার্য শুরু করেন। সাথে স্বাস্থ্য বিভাগের নার্স সহ কর্মীরা ঘটনা স্থলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা এবং আহতদের অ্যাম্বুলেন্স যোগে সিভিল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। সেখানে চিকিৎসকরা তাদের সেবা প্রদান করেন। এদিকে ইন্সিডেন্ট কমান্ডার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে তা রেসপনসিবল অফিসারকে জানান। এদিনের মহড়ায় দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী হিসেবে আইআরটি-র পক্ষে অগ্নি ও জরুরি কালীন পরিসেবা, পুলিশ, এসডিআরএফ, এপিআরও, ডিটিও, স্বাস্থ্য, শিক্ষা, জনস্বাস্থ্য কারিগরি, পূর্ত, জল সিঞ্চন, পৌরসভা সহ অন্যান্য বিভাগী অংশ গ্রহণ করে। এই উপলক্ষে বৃহস্পতিবার শ্রীভূমি শহরে এক প্রশিক্ষণ কার্যসূচি অনুষ্ঠিত হয়। এতে আসাম রাজ্যিক দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কারিগরি পরামর্শদাতা রাজেশ দত্ত বিস্তারিতভাবে দুর্যোগ ব্যাবস্থাপনা পদ্ধতি ব্যবহার করার খুটিনাটি বিষয় সম্পর্কে ইন্সিডেন্ট রেসপন্স টিম সদস্য সহ সবাইকে প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা, ডিটিও অংশুমান বিশ্বাস, ডিইও খয়রুল ইসলাম হাজারি সহ সহযোগী বিভাগীয় বাস্তুকার ও কর্মকর্তা অংশ গ্রহণ করেন। মকড্রিলের দুইদিনের কার্যসূচি সক্রিয়ভাবে পরিচালনা করেন শ্রীভূমি জেলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ডিপিও সিজু দাস।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top