News Flash

  • Home
  • Uncategorized
  • মন কি বাতে ক্যাশলেস ভারত গড়ার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী
Image

মন কি বাতে ক্যাশলেস ভারত গড়ার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : মন কি বাতে ক্যাশলেস ভারত গড়ার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোট বাতিল পর রবিবার প্রথমবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। আজ ২৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি, কালো টাকা এবং সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী ।
নরেন্দ্র মোদী বলেন ক্যাশলেস সোসাইটি নির্মাণ এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু সমাজে নোটের ব্যবহার কমানো অবশ্যই সম্ভব। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, ডিজিটাল অর্থনীতি কীভাবে কাজ করে, শিখুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধে কী কী ভাবে নেওয়া যায়, তাও শিখে নিন। ফোনের মাধ্যমে কীভাবে ব্যাঙ্কের কাজকর্ম সম্ভব জানুন। জেনে নিন, নোটের ব্যবহার ছাড়াই কীভাবে ব্যবসা করা যায়।
এবারের ‘মন কী বাত’-এ নোট বাতিল নিয়ে বক্তব্য রাখার জন্য তাঁর কাছে প্রচুর আবেদন জমা পড়ে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী । সেইমতো এবারের রেডিও বার্তায় মূলত তিনি কথা বলেন নোট বাতিলের কারণ ও সরকারের চূড়ান্ত লক্ষ্য নিয়ে। তিনি জানান, নোট বাতিলের ফলে সাধারণ মানুষের অসুবিধে সম্পর্কে ওয়াকিবহাল কেন্দ্র। কিন্তু ৭০ বছর ধরে যে সমস্যা দেশকে কুরে কুরে খেয়েছে, তার চিকিৎসা যে সহজ হবে না, তা অনুমেয়। যাবতীয় সমস্যা হাসিমুখে মেনে নেওয়ার জন্য মানুষকে ধন্যবাদ দিয়েছেন তিনি। একইসঙ্গে কালো টাকার কারবারিদের তাঁর হুঁশিয়ারি, কালো টাকা সাদা করার জন্য গরিব মানুষের অ্যাকাউন্ট যেন কোনওভাবেই না ব্যবহার করা হয়। এ ধরনের লেনদেনে সরকারের নজর রয়েছে।
৫০দিনের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে ফের সবাইকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বলেছেন, ডিজিটাল ইকনমির পথে হাঁটার জন্য তাঁর সবথেকে বড় ভরসা তরুণরা। তরুণ সমাজের প্রতি তাঁর আহ্বান, বাবা, মা কিংবা দাদা হয়তো অনলাইন লেনদেনের কথা জানেন না। তাঁদের এ ব্যাপারে ওয়াকিবহাল করার জন্য অল্পবয়সিরা উদ্যোগ নিন। বয়স্করা না জানলেও অপেক্ষাকৃত কমবয়সিরা জানেন, কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটা যায়, জিনিসপত্র কেনা যায়। শুধু বাড়ির লোক নন, পাড়ায় যাঁরা ছোটখাটো ব্যবসা চালান, তাঁদেরও এ ব্যাপারে ওয়াকিবহাল করা যেতে পারে।
একইসঙ্গে দেশবাসীর প্রতি তাঁর বক্তব্য, কার্ডের মাধ্যমে পেমেন্ট ও অনলাইন পেমেন্ট দ্রুত শেখার চেষ্টা করুন। দেখুন শপিং মলে কীভাবে লেনদেন হয়। তাঁর মতে, ক্যাশলেস অর্থনীতি নিরাপদ, কারণ তা স্বচ্ছ। ভারতকে দ্রুত ডিজিটাল অর্থনীতির পথে নিয়ে যেতে হলে সকলকে নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
এদিনের মন কি বাতে প্রধানমন্ত্রী বক্তব্যে উঠে আসে গুজরাতে মাত্র ৫০০ টাকায় সামাজিকভাবে বিয়ে করে নজির তৈরি করা দক্ষা ও ভারত পারমারের প্রসঙ্গ| তিনি ওই দম্পতীকে আর্শিবাদ জানিয়ে বলেন, গুজরাতে মাত্র ৫০০ টাকায় বিয়ে সেরেছেন এক দম্পতি| তাদের জন্য আর্শিবাদ রইল| উল্লেখ্য, নোট বাতিলের আগেই বিয়ে ঠিক হয় সুরাতের দক্ষা ও ভারতের| নোট বাতিলের রাজারে হাতে পর্যপ্ত অর্থ না থাকায় কেবল চা ও জল দিয়ে অতিথি আপ্যায়ন সারে দুই পরিবার | এভাবেই বিয়ের সম্ভাব্য খরচ কয়েক লাখ টাকা থেকে কমিয়ে মাত্র ৫০০ টাকায় নামিয়ে এনে অন্যন্য নজির গড়ে দুই গুজরাতি পরিবার|
প্রধানমন্ত্রী বলেন, “এই বছর দিওয়ালি অন্যান্য বারের তুলনায় একেবারে আলাদা ছিল। যেভাবে গোটা দেশ জওয়ানদের পাশে দাঁড়িয়েছে, তাতে আমি আপ্লুত। আমাকে এক জওয়ান চিঠি লিখে জানিয়েছেন, সীমান্তে এবার তাঁরা একা নয়, গোটা দেশের সঙ্গে দিওয়ালি পালন করেছেন। যখন গোটা দেশ জওয়ানদের পাশে দাঁড়ায় তখন তাঁদের শক্তি ১২৫ কোটি গুণ বেড়ে যায়।” তিনি বলেন, “কয়েকদিন আগে আমি জম্মু ও কাশ্মীরের কয়েকজন প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলাম। তাঁদের কাছে আমি অনুরোধ করেছিলাম, শিশুদের লেখাপড়ার জন্য সুস্থ ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে দিতে। তাঁরা যেভাবে দায়িত্ব পালন করেছেন, তাতে আমি গর্বিত।”-

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top