News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীকাল থেকে ৩দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা
Image

আগামীকাল থেকে ৩দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল:
মোহনপুর মহকুমা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ব্রহ্মকুন্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে আগামী ৪-৬ এপ্রিল অশোকাষ্টমী উপলক্ষ্যে সিমনায় ৩দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, টি.টি.এ.এ.ডি.সি.-র কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, হেজামারা বি.এ.সি.-র চেয়ারম্যান সুনীল দেববর্মা, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, পশ্চিম ত্রিপুরা জিলাপরিষদের সদস্য জয়লাল দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top