News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনুনদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি এলাকাবাসীর
Image

মনুনদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ এপ্রিল:
কৈলাসহরের বিভিন্ন এলাকায় মনুনদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও কৈলাসহর মহকুমার বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত সহ ফুলতলী, জারুলতলী, ছনতৈল এলাকায় মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় গোটা এলাকায় প্রায় সাত হাজার মানুষ আতংকে রয়েছেন। খুব শীঘ্রই বাঁধ সংস্কারের কাজ করা না হলে আসন্ন বর্ষায় সংশ্লিষ্ট এলাকা জলমগ্ন হবে বলে এলাকাবাসীর অভিমত।

উল্লেখ্য, সাম্প্রতিককালে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবী রুদ্র পাল এবং উপপ্রধান সঞ্জয় দেবরায়ের নেতৃত্বে পঞ্চায়েত সদস্যরা বাঁধ সংস্কারের ব্যাপারে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায়ের দারস্থ হলে মন্ত্রীর নির্দেশে পঞ্চায়েতের পক্ষ থেকে ঊনকোটি জেলার জেলাশাসক দিলিপ কুমার চাকমা, কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার এবং বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মার কাছে এক মেমোরেন্ডাম প্রদান করেন। পঞ্চায়েতের পক্ষ থেকে মেমোরেন্ডাম পাওয়ার পর বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মার নেতৃত্বে আধিকারিক টিম তেসরা এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে এসে মনু নদীর পাড়ের বাঁধ সরজমিনে দেখেন এবং মাপঝোঁক করেন।

এব্যাপারে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সঞ্জয় দেবরায় আরও জানান যে, বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ডলুগাঁও বাজারের পূর্ব অংশ থেকে বরইতলী এলাকার সুইস গেইট অব্দি পাঁচ কিলোমিটার বাঁধ নতুন করে মেরামত করা হবে। তাছাড়া বর্তমানে বাঁধ যে উচ্চতায় রয়েছে তা পাঁচ ফুট বাড়ানো হবে এবং বাঁধের যে প্রসস্থ রয়েছে তা ছয় মিটার বাড়ানো হবে। বাঁধ নতুন করে মেরামত না করা হলে গোটা এলাকার মানুষ আতংকে ভুগছেন।

কেননা, ২০১৮সালে এবং ২০২৩সালে কৈলাসহরে যে ভয়াবহ বন্যা কৈলাসহরের মহকুমা বাসীরা দেখেছে তা আজও ভুলতে পারেনি। উল্লেখ্য ১৯৭৮সালে বাঁধ নির্মানের পর দীর্ঘদিন বামেরা রাজ্য শাসনে থাকার পরও বাঁধ সংস্কার করেনি। দীর্ঘদিন বাঁধ সংস্কার না করার ফলেই বীরচন্দ্রনগর সহ পাশ্ববর্তী গ্রাম গুলোর মনু নদীর পাড়ের বাঁধ বিপদজনক হয়ে পড়েছে বলেও জানান উপ প্রধান সঞ্জয় দেবরায়। অবশেষে ২০২৩সালে কৈলাসহর মহকুমার চন্ডীপুর বিধানসভা থেকে টিংকু রায় বিধায়ক নির্বাচিত হবার পর উনার উদ্যোগে এবং নির্দেশেই বাঁধ মেরামত হবে বলে জানান উপ প্রধান সঞ্জয় দেবরায়। বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত সহ পাশ্ববর্তী গ্রামে মনু নদীর পাড়ের বাঁধের মেরামতের কাজ খুব দ্রুত শুরু হবার খবর ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চাউর হতেই সংশ্লিষ্ট গ্রামের মানুষেরা সাধুবাদ জানাচ্ছেন।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top