News Flash

Image

যুবকের রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩ এপ্রিল: ৩৬ বছর বয়সী এক তরুণ যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আজ সকালে ফটিকরায় থানাধীন সায়দারপার গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাড়ির পাশেই ওই যুবককের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায় নি। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে ঘটনা ফটিকরায় থানাধীন সায়দারপার গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের নিবাসী প্রদীপ কপালীর ছেলে প্রলয় কপালী বাড়ির পাশে সায়দারপার স্কুল সংলগ্ন এলাকায় আত্মহত্যা করেন।
এলাকার পথ চলতি মানুষ ঘটনাটি দেখতে পেয়ে সাথে সাথে পরিবারের সদস্য এবং পুলিশকে খবর দিয়েছেন। কিন্তু কি কারনে তার মৃত্যু হয়েছে কেউ বুঝে উঠতে পারেনি।

এক এলাকাবাসী জানিয়েছেন, প্রলয় কপালী ছিল এলাকার সকলের আদরের ছেলে। সে বিগত বছরে বহি: রাজ্যের ব্যাঙ্গালোরে কর্মের কাছে নিয়োজিত ছিল।বর্তমানে সে বাড়িতেই ছিল। তাছাড়া, পরিবারের প্রত্যেক সদস্যরা একে অপরের মেলবন্ধন রেখেই সকলেই এগোচ্ছে। পরিবারটিতে কোন ধরনের কোন ঝামেলার খবর নেই। এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নবীন প্রবিনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top