News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলাম ও আগরতলায় পুলিশের অভিযানে উদ্ধার বিস্তর নেশা সামগ্রী
Image

চড়িলাম ও আগরতলায় পুলিশের অভিযানে উদ্ধার বিস্তর নেশা সামগ্রী

phensydylনিজস্ব প্রতিনিধি, আগরতলা, চড়িলাম, ২৬ নভেম্বর৷৷ রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন স্থানে নেশা সামগ্রীর ব্যাপক চোরাচালান করা হচ্ছে৷ অলি গলিতে মিলছে নেশার সামগ্রী৷ শুক্রবার রাতে রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার এলাকায় এন এস রোডে বাইক থেকে ১০০ বোতল বিলেতী মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে বাইক চালক রাজু সাহাকে৷ তার বাড়ি এয়ারপোর্ট থানার অধীন নতুননগর এলাকায়৷ মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির ওসি স্মৃতিকান্ত বর্ধনের নেতৃত্বে চলে এই অভিযান৷ জানা গিয়েছে, মহারাজগঞ্জ বাজার এলাকায় একটি বিলেতী মদের কাউন্টার থেকে বেআইনীভাবে এই মদ চোরাচালান করছিল রাজু সহা৷
এদিকে, চম্পকনগরের বর্ধমান ঠাকুর পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ৪৫ হাজার গাঁজা গাছ ধবংস করেছে৷ খাস জমিতে এই গাঁজা চাষ করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে৷ তবে এই বিষয়ে কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷
অন্যদিকে, বিশালগড়ের হরিশনগর চা বাগান সংলগ্ণ জাতীয় সড়কে গাড়ি ও দ্বিচক্রযান তল্লাশীকালে বিশালগড় থানার পুলিশ টিআর- ০১ডব্লিও-১৭১৬ নম্বরের একটি ডিআই গাড়ি থেকে প্রচুর পরিমানে কফসিরাপ উদ্ধার করে৷ সঙ্গে সঙ্গে গাড়িটিকে থানায় নিয়ে আসে পুলিশ৷ বিকাল ৪টায় বিশালগড় থানায় ডিসিএম উত্তম দাস বৈষ্ণবের উপস্থিতিতে কফসিরাপের কার্টুন গুলি গুনা হয়৷ ২৫৩০ বোতল কফসিরাপ উদ্ধার করে৷ ডিসিএম জানান উদ্ধারকৃত কফসিরাপের বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ৩০ হাজার টাকা হবে৷ এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে ডিসিএম জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top