News Flash

  • Home
  • Uncategorized
  • মূল্যবোধের অবক্ষয়, ষাটোর্দ্ধ বৃদ্ধের মৃত্যু বিনা চিকিৎসায়
Image

মূল্যবোধের অবক্ষয়, ষাটোর্দ্ধ বৃদ্ধের মৃত্যু বিনা চিকিৎসায়

dieনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ বর্তমান যুগে সমাজ ব্যবস্থাকে অবক্ষয়ে গ্রাস করেছে৷ মানবিক মূল্যবোধ আজ অনেকটাই হারিয়ে গেছে৷ ফলে, এখন বৃদ্ধ পিতা-মাতা সন্তানদের কাছে বোঁঝার চেয়ে কম কিছু নয়৷ পারিবারিক কলহের জেরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ষাটোর্দ্ধ বৃদ্ধ রাসশঙ্কর ত্রিপুরা৷ কিন্তু সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও হাসপাতালে একপ্রকার বিনা চিকিৎসায় ২৭ দিন পর মৃত্যু হয় তাঁর৷ বিধাতার এমনই নিষ্ঠুর পরিহাস, তাঁর মৃত্যুর খবর পেয়েও পরিবারের কেউই মৃতদেহ নিতে হাসপাতালে আসেননি৷ ফলে, তাঁর মৃতদেহ ঠাই পেয়েছে হাসপাতালের মর্গে৷ আদৌ কেউ মৃতদেহ নিতে আসবেন কিনা সন্দেহ হাসপাতাল কর্তৃপক্ষের৷
কামালঘাট নোয়াগাও এলাকার বাসিন্দা রাসশঙ্কর ত্রিপুরা(৬৫) ২৭ দিন আগে ছেলে বিশ্বজিৎ ত্রিপুরার সাথে ঝগড়া করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন৷ কিন্তু তখন ছেলে ও তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য জি বি হাসপাতালে ভর্তি করেন৷ কিন্তু এরপর থেকে আর কেউই তাঁর খোজখবর নিতে হাসপাতালে আসেননি৷ এমনকি চিকিৎসার জন্য কোন অর্থেরও ব্যবস্থা করে যাননি৷ জি বি’তে তাঁর চিকিৎসা চলাকালীন পরিবারের কোন সদস্যকে না পাওয়ায় চিকিৎসক এবং নার্সরাও তাঁকে সুস্থ করে তোলার বিষয়ে আগ্রহ দেখাননি বলে অভিযোগ৷ ফলে, ২৭ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে শনিবার সকাল সাড়ে নয়টায় ঐ ষাটোদ্ধ বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ হাসপাতালের তরফে তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর সংবাদ পৌছে দিলেও খবর লেখা পর্যন্ত মৃতদেহ নিতে কেউই আসেননি বলে জানা গেছে৷ আপাতত তাঁর মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top