নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ বর্তমান যুগে সমাজ ব্যবস্থাকে অবক্ষয়ে গ্রাস করেছে৷ মানবিক মূল্যবোধ আজ অনেকটাই হারিয়ে গেছে৷ ফলে, এখন বৃদ্ধ পিতা-মাতা সন্তানদের কাছে বোঁঝার চেয়ে কম কিছু নয়৷ পারিবারিক কলহের জেরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ষাটোর্দ্ধ বৃদ্ধ রাসশঙ্কর ত্রিপুরা৷ কিন্তু সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও হাসপাতালে একপ্রকার বিনা চিকিৎসায় ২৭ দিন পর মৃত্যু হয় তাঁর৷ বিধাতার এমনই নিষ্ঠুর পরিহাস, তাঁর মৃত্যুর খবর পেয়েও পরিবারের কেউই মৃতদেহ নিতে হাসপাতালে আসেননি৷ ফলে, তাঁর মৃতদেহ ঠাই পেয়েছে হাসপাতালের মর্গে৷ আদৌ কেউ মৃতদেহ নিতে আসবেন কিনা সন্দেহ হাসপাতাল কর্তৃপক্ষের৷
কামালঘাট নোয়াগাও এলাকার বাসিন্দা রাসশঙ্কর ত্রিপুরা(৬৫) ২৭ দিন আগে ছেলে বিশ্বজিৎ ত্রিপুরার সাথে ঝগড়া করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন৷ কিন্তু তখন ছেলে ও তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য জি বি হাসপাতালে ভর্তি করেন৷ কিন্তু এরপর থেকে আর কেউই তাঁর খোজখবর নিতে হাসপাতালে আসেননি৷ এমনকি চিকিৎসার জন্য কোন অর্থেরও ব্যবস্থা করে যাননি৷ জি বি’তে তাঁর চিকিৎসা চলাকালীন পরিবারের কোন সদস্যকে না পাওয়ায় চিকিৎসক এবং নার্সরাও তাঁকে সুস্থ করে তোলার বিষয়ে আগ্রহ দেখাননি বলে অভিযোগ৷ ফলে, ২৭ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে শনিবার সকাল সাড়ে নয়টায় ঐ ষাটোদ্ধ বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ হাসপাতালের তরফে তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর সংবাদ পৌছে দিলেও খবর লেখা পর্যন্ত মৃতদেহ নিতে কেউই আসেননি বলে জানা গেছে৷ আপাতত তাঁর মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন৷
মূল্যবোধের অবক্ষয়, ষাটোর্দ্ধ বৃদ্ধের মৃত্যু বিনা চিকিৎসায়
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















