News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৬ হাজার চাকরিই বাতিল, কলকাতা হাইকোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
Image

২৬ হাজার চাকরিই বাতিল, কলকাতা হাইকোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): এসএসসি-র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ২৬ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি, কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে নিয়ম বহির্ভূতদের বেতন ফেরত দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি-র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল। এর ফলে ২৫,৭৫৩ জনের চাকরি যায়। পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি। আর বৃহস্পতিবার রায় ঘোষণা করে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ওই নিয়োগ প্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই বলে অভিমত সর্বোচ্চ আদালতের।

Releated Posts

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026

অশোক ধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-র বেশি

লখিসরাই, ১৭ আগস্ট (আইএএনএস): বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরের বাইরে সোমবার পদপিষ্ট হয়ে অন্তত সাতজন পুণ্যার্থীর মৃত্যু…

ByByNews Desk Aug 17, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top