News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেসক্লাবের নির্বাচনে ইউনাইটেড প্রগ্রেসিভ- র ইস্তেহার প্রকাশ
Image

প্রেসক্লাবের নির্বাচনে ইউনাইটেড প্রগ্রেসিভ- র ইস্তেহার প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল:
প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে আজ ইউনাইটেড প্রগ্রেসিভ- র উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে ইউনাইটেড প্রগ্রেসিভের ইস্তেহার প্রকাশ করা হয়।

এই দিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক শাণিত দেবরায় বলেন, বর্তমানে যে কমিটি প্রেসক্লাব পরিচালনা করছেন তারা সঠিকভাবে প্রেসক্লাবকে চালনা করতে পারেননি। তারা ব্যর্থ হয়েছে। একটি নির্দিষ্ট সময় থাকার পরেও সাংবাদিকদের সুবিধার্থে এবং তাদের হিতে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই সাংবাদিকদের যাবতীয় দিক বিবেচনা করে ইউনাইটেড প্রগ্রেসিভ নির্বাচনে জয়ী হলে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে। এদিনের ইস্তেহারে সাংবাদিকদের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করা হয়।

ইস্তেহার সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে তিনি জানান, মহিলা সাংবাদিকদের জন্য আলাদা বসার রুম প্রদান করার ব্যবস্থা করা হবে। হঠাৎ অসুস্থ এবং দুর্ঘটনা গ্রস্থ সাংবাদিকদের জন্য ৫০০০ টাকা আপতকালীন আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে। প্রেসক্লাব সদস্যদের গ্রুপ ইন্সুরেন্স চালু করা হবে। প্রত্যেকটি সংবাদমাধ্যমে এক এক্রেডিয়েশন কার্ড প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়াও আর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউনাইটেড প্রগ্রেসিভ। সাংবাদিকদের সুবিধার্থে ইউনাইটেড প্রগ্রেসিভের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান উপস্থিত প্রতিনিধিগণ।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top