News Flash

Image

দক্ষিণ জেলা সফরে প্রদেশ কংগ্রেস সভাপতি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ এপ্রিল:
দক্ষিন জেলার শান্তিরবাজার, বিলোনীয়া, রাজনগর, কংগ্রেস দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে বিলোনিয়া সফরে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। বুধবার দুপুর দুইটায় বিলোনীয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক সভার শুরুতে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান তিনটি বিধানসভার ব্লক কংগ্রেস নেতৃত্বের সাথে মিলিত হয়ে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে বিলোনিয়া কংগ্রেস ভবনে।

গত ২৭ শে মার্চ দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কার্যালয়ে ৩৬৪ জন সভাপতিদের নিয়ে সভা হয়। সে সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, মূলত কংগ্রেস দলকে ঢেলে সাজানোর জন্য প্রদেশ কংগ্রেস থেকে শুরু করে বুথ কংগ্রেস পর্যন্ত কমিটির পুনর্গঠন এবং প্রতিটি ব্লকে মন্ডল কমিটি, বুথ কমিটি, এবং বিএলএ নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বুথ চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে দুমাস ব্যাপী কর্মসূচি চলছে বিভিন্ন ব্লকে ব্লকে শান্তিরবাজার বিলোনীয়া রাজনগর। ব্লকে কর্মসূচি আগামী দিন ব্যাপকভাবে শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলেন।

আগামী ৮ ও ৯ ই এপ্রিল গুজরাটের আমেদাবাদে সর্বভারতীয় প্লেনারী সংগঠিত হবে ২৫ তম এই প্লেনারী। ব্লক ভিত্তিক ব্যাপক ভাবে কর্মসূচী সংগঠিত করা,পাশাপাশি রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য,সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস দলকে দায়িত্ব শিল বিরোধী হিসাবে মাঠে অবতীর্ণ করার জন্য এই সাংগঠনিক পরিক্রমা বলে বিলোনীয়া কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।বিলোনীয়া কংগ্রেস ভবনে আয়োজিত সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা দক্ষিণ জেলা ব্লক কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, দক্ষিণ জেলা যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদার সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top