News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের তীব্র বিরোধীতায় ব্যাঙ্ক এমপ্লয়িজ এসোসিয়েশেন
Image

নোট বাতিলের তীব্র বিরোধীতায় ব্যাঙ্ক এমপ্লয়িজ এসোসিয়েশেন

bankনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার তীব্র বিরোধীতা করেছে ত্রিপুরা ব্যাঙ্ক এমপ্লয়িজ এসোসিয়েশন৷ শনিবার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিখিল দাস এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ এর জন্য আগাম কোন প্রস্তুতি ছিল না৷ তাৎক্ষণিক ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করায় গোটা দেশেই গভীর সংকট নেমে এসেছে৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে হঠকারি সিদ্ধান্ত বলেও তিনি আখ্যায়িত করেছেন৷ গত ৮ নভেম্বর কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ঘোষণা পর এখনও পর্যন্ত ১১ জন ব্যাঙ্ককর্মী সহ ৭৪ জন প্রাণ হারিয়েছেন বলেও তিনি দাবি করেন৷ এই ধরনের সিদ্ধান্তের প্রতিবাদে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি৷ এই সিদ্ধান্তের ফলে গরীব, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অংশের মানুষজন চরম দুর্ভোগের সামিল৷ এই হঠকারি সিদ্ধান্তের ফলে ১৮ দিন অতিক্রান্ত হওয়ার পরও কোন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না৷ নোট বদলের ফলে কোন ইতিবাচক সারা পরিলক্ষিত হয়নি৷ সংকট ক্রমশ আরও ঘণীভূত হচ্ছে৷ স্বাভাবিক কারণেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ত্রিপুরা ব্যাঙ্ক এমপ্লয়িজ এসোসিয়েশন কোন ভাবেই মেনে নিতে পারে না বলে সংগঠনের রাজ্য সম্পাদক স্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top