News Flash

  • Home
  • দেশ
  • ওয়াকফ বিল সাংবিধানিক, মুসলিমদের স্বার্থে : গিরিরাজ সিং
Image

ওয়াকফ বিল সাংবিধানিক, মুসলিমদের স্বার্থে : গিরিরাজ সিং

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): ওয়াকফ বিল সাংবিধানিক, এটি মুসলিমদের স্বার্থে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, “এই বিলটি সাংবিধানিক, মুসলিমদের স্বার্থে, দরিদ্রদের স্বার্থে। যারা এর বিরোধিতা করছেন তারা মুসলিম-বিরোধী।”

উল্লেখ্য, বুধবারই লোকসভায় পেশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এই বিলের সমালোচনা করে আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা বলেন, “প্রতিটি সাংবিধানিক ‍ভিত লঙ্ঘিত হচ্ছে। আমরা (বিরোধীরা) কৃষক আন্দোলনের সময়ও বলেছিলাম, কোনও তাড়াহুড়ো করা উচিত নয়। কিন্তু তারা (কেন্দ্রীয় সরকার) তাড়াহুড়ো করে কাজ করেছে। তারপর কী হয়েছিল? (তিনটি কৃষি আইন) প্রত্যাহার করতে হয়েছিল। একই পরিস্থিতি এখানেও হওয়া উচিত নয়।”

Releated Posts

দিল্লিতে জুয়ার আসর, ৪ জন গ্রেফতার; উদ্ধার ৮৭,৬৩০ টাকা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লির গীতা কলোনি এলাকায় বেআইনি জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে শাহদরা জেলা…

ByByNews Desk Aug 17, 2026

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026

চিদম্বরমের ‘দিমাগি নকশাল’ মন্তব্যে বিজেপির তীব্র প্রতিক্রিয়া

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে ঘিরে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরমকে তীব্র…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top