News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অষ্টম পে কমিশন গঠন করার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন : অর্থমন্ত্রী
Image

অষ্টম পে কমিশন গঠন করার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন : অর্থমন্ত্রী

আগরতলা, ১ এপ্রিল : অষ্টম পে কমিশন গঠন করার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন। উপযুক্ত সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি বছরের ১৬ জানুয়ারি কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন গঠন করার প্রস্তাবের ঘোষণা দেন। এখন পর্যন্ত ভারতের কোনও রাজ্যই অষ্টম পে কমিশন গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ত্রিপুরা সরকারও উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিধায়ক সুদীপ রায় বর্মনের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের আর্থিক অবস্থা সম্পর্কে সবকিছু জানানো হয়েছে। অর্থ কমিশন রাজ্যের আর্থিক অবস্থার প্রশংসা করে গেছে।

তিনি বলেন, মহার্ঘভাতা রাজ্য সরকারের কর্মচারী ও পেশনারদের নিয়মিতভাবে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা প্রদানের যে ব্যবধান রয়েছে তা ক্রমান্বয়ে কমানোর প্রচেষ্টা করছে।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top