News Flash

  • Home
  • Uncategorized
  • আট দফা দাবীতে আইপিএফটির রাজভবন অভিযান, গণবস্থান করবে যন্তরমন্তরেও
Image

আট দফা দাবীতে আইপিএফটির রাজভবন অভিযান, গণবস্থান করবে যন্তরমন্তরেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ আট দফা দাবীতে রাজধানী আগরতলা শহরে মিছিল ও রাজভবন অভিযান করল

শনিবার রাজভবন অভিযান উপলক্ষ্যে আগরতলা শহরে আইএনপিটির মিছিল৷ ছবি নিজস্ব৷
শনিবার রাজভবন অভিযান উপলক্ষ্যে আগরতলা শহরে আইএনপিটির মিছিল৷ ছবি নিজস্ব৷

আইএনপিটি৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় সমবেত হয়৷ সেখান থেকে সাতজনের এক প্রতিনিধ দল রাজভবনে রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে সাক্ষাৎ করে আট দফা দাবী সনদ তুলে দেন৷ দাবীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করা৷ রাজ্য বিধানসভায় ৫০ শতাংশ আসন উপজাতিদের জন্য সংরক্ষিত করা৷ ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা৷ ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধনের প্রস্তাব বাতিল করা এবং ১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন করা ইত্যাদি৷  দাবী সনদ রাজ্যপালের হাতে তুলে দিয়ে আইএনপিটি নেতৃবৃন্দ এই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবী করেছেন৷ এইসব গুরুত্বপূর্ণ উপজাতিদের জাতিসত্ত্বা বিকাশ এবং উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলেও তারা উল্লেখ করেন৷ ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়িত না হওয়ায় তারা তীব্র সমালোচনা করেন৷ ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধনী প্রস্তাবেরও তারা বিরোধীতা করেন৷ এসব বিষয় ভূমিপুত্রদের অধিকার হরণের সামিল বলেও তারা উল্লেখ করেন৷ নেতৃবৃন্দ জানান, এইসব দাবী সনদের ভিত্তিতে আগামী ১৮ ফেব্রুয়ারী দিল্লীর যন্তর মন্তরে গণবস্থান সংগঠিত করা হবে৷ গণবস্থানে যোগ দিতে ১৬ ফেব্রুয়ারী আইএনপিটি সমর্থকরা রাজ্য থেকে দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা দেবেন৷ রাজ্যপালের কাছে দাবী সনদ তুলে দেওয়ার পর উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের সামনে রাজ্যপালের সঙ্গে আলোচনার বিষয়বস্তুগুলি তুলে ধরেন৷ এইসব দাবী পূরণ না হলে আইএনপিটি আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক জগদিশ দেববর্মা৷ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজয় কুমার রাঙ্খল, দলের প্রবীন নেতা স্রোত রঞ্জন খিসা প্রমুখ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top