News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন স্থানে শহীদ শম্ভু সাতমুড়ার স্মরণে মিছিল
Image

বিভিন্ন স্থানে শহীদ শম্ভু সাতমুড়ার স্মরণে মিছিল

shambhuনিজস্ব প্রতিনিধি, আগরতলা, চড়িলাম, ২৬ নভেম্বর৷৷ কাশ্মীর সীমান্তে শহীদ রাজ্যের যুবক শম্ভু সাতমুড়ার স্মরণে শনিবার বিজেপি রামনগর মন্ডল কমিটির উদ্যোগে দুর্গা চৌমুহনী বাজারে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়৷ স্মরণ সভায় বিজেপির মুখপাত্র অরুণ কান্তি ভৌমিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন৷ এর আগে শহীদ বীর জওয়ান শম্ভু সাতমুড়ার প্রতিকৃতীতে উপস্থিত সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ মোমবাতি প্রজ্জ্বলন করে তার চির শান্তি কামনা করা হয়৷ স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির মুখপাত্র বলেন, রাজ্যের যুবক শম্ভু সাতমুড়া জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন তাঁর নিজের জীবনের চেয়েও দেশ ও দেশবাসী তাঁর কাছে অনেক আপন৷ তিনি দেশের জন্য যে আত্ম বলিদান করেছেন তাঁর সেই মহত্বকে স্মরণ করতেই এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ গত ২২ নভেম্বর কাশ্মীরের পুঞ্ছ সীমান্তে দেশ রক্ষার কাজে সহকর্মীদের সাথে রাজ্যের যুবক শম্ভু সাতমুড়া যখন টহল দিচ্ছিলেন তখন ভূমি মাইন বিস্ফোরণে শহীদ হন৷ তাঁর এই আত্মবলিদান শুধু রাজ্যবাসীই নয়, গোটা দেশবাসী চিরকাল কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধাশীল করতে এই ধরনের আত্মবলিদানের বিষয়গুলি জনসমক্ষে তুলে ধরার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন৷
এদিকে, জম্মুর ভারত-পাক সীমান্তে টহলরথ থাকার সময় পাকিস্তানের সেনাদের পেতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরনে শহীদ হন ৩৪ বছরের বিএসএফ জওয়ান শম্ভু সাতমুড়া৷ তাঁকে স্মরণ করে চড়িলাম পরিমল চৌমুহনীস্থিত বাজার এলাকায় সকল অটো চালক ও ব্যবসায়ীগণ ২ মিনিট নিরবতা পালন করে সারা বাজার এলাকা মোমবাতি নিয়ে এক মিছিলের মাধ্যমে পরিক্রমা করেন এবং তাঁর শহীদ বেদীতে মাল্যদান করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top