News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোরাই কাঠ জব্দ
Image

পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোরাই কাঠ জব্দ

গণ্ডাছড়া, ৩১ মার্চ : বহুদিন চোরাই কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর পর অবশেষে বিরাট সাফল্য পেল গোমতি ওয়াইল্ড লাইফের গন্ডাছড়া মহকুমা বন দপ্তরের বন পেট্রল কর্মীরা। বন পেট্রল অফিসার নভেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে পেট্রোল বন কর্মীরা রবিবার রাতে গন্ডাছড়া মহকুমার মনোরঞ্জনদাস পাড়ায় হানা দেয়।

গোপন সংবাদের ভিত্তিতে মনোরঞ্জন দাস পাড়ার একটি স্কুল মাঠ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার বেআইনি কাঠ জব্দ করে বন অফিসে নিয়ে আসেন। গন্ডাছড়া মহকুমায় মাত্রাতিরিক্ত ভাবে প্রত্যন্ত এলাকাগুলিতে চলছে বন নিধন। কিন্তু গন্ডাছড়া বন অফিসে একাধিক যান সংকট এবং কর্মী স্বল্পতার ফলে অনেকটাই বেকায়দায় গন্ডাছড়া বন বিভাগ। অবিলম্বে গন্ডাছড়া বন অফিসে অতিরিক্ত দুইটি গাড়ি এবং বন পেট্রল রাইফেলধারী কর্মী সংখ্যা বাড়ানোর জন্য জোরালো দাবি উঠেছে।

Releated Posts

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top