News Flash

Image

প্রচুর পরিমাণে বিলাতি মদ সহ এক আটক এক যুবক

কৈলাসহর, ৩১ মার্চ : পবিত্র ঈদের দিনে প্রচুর পরিমাণে বিলাতি মদ সহ এক যুবককে আটক করল কৈলাসহর থানার পুলিশ। কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান কৈলাসহর থানার এসআই কিংকর পাল এবং কনস্টেবল সুমন মুকসুদ্দির কাছে গোপন সূত্রে খবর আসে যে বাবলু শব্দকর নামে এক যুবক প্রচুর পরিমাণে বিলাতি মদ নিয়ে অবৈধভাবে ই রিক্সা করে শ্রীরামপুর এলাকায় অবস্থিত তার নিজ বাড়িতে যাচ্ছে।

এরপর এসআই কিংকর পাল এবং কনস্টেবল সুমন মুকসুদ্দি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী শহরে গিয়ে উৎপেতে বসে থাকে। এরপর বাবলু শব্দকরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময় তাকে থানায় নিয়ে আসা হয় । বর্তমানে সে থানার হেফাজতে রয়েছে। সম্ভবত সে বিক্রি করার উদ্দেশ্যে সেই বিলাতি মদগুলি নিয়ে যাচ্ছিল তার নিজ বাড়িতে। উক্ত ই রিক্সাতে তল্লাশি চালিয়ে পুলিশ ১০৫ বোতল বিলাতি মদ উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ৩৫ থেকে ৪০ হাজার টাকা হবে বলে জানান ওসি। কৈলাসহর থানার পুলিশ বাবলু শব্দকরের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top