News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক জি প্লাস ১৪ বহুতল: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক জি প্লাস ১৪ বহুতল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩১ মার্চ: এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে জি প্লাস ১৪ (জি+১৪) টাইপ বহুতল বিল্ডিং গড়ে উঠছে আগরতলার গুর্খাবস্তি এলাকায়। যেটি রাজ্যের মুকুটে আরো একটি গর্বের পালক যুক্ত করবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৬ এর মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে।

সোমবার রাজধানীর গুর্খাবস্তি এলাকায় বহুতল ভবন নির্মাণের কাজ সরেজমিনে পরিদর্শন করে এবিষয়ে সংবাদ মাধ্যমকে অবগত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। প্রায় এক একর জমিতে এই মাল্টিপারপাস বিল্ডিং ভবন তৈরি করা হচ্ছে। পরিদর্শনের সময় কাজের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের ডিরেক্টরেট অফিস এক বিল্ডিংয়ের ছাদের তলায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে ত্রিপুরায় প্রথমবারের মতো মাল্টিস্টোরেজ অফিস ভবন তৈরি করা হচ্ছে। এই ভবন নির্মাণে ক্যালিফোর্নিয়ার অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। আর রাজ্যের বর্তমান সরকার পরিকাঠামো উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

মুখ্যমন্ত্রী তথা পূর্তমন্ত্রী ডাঃ সাহা জানান, প্রায় এক একর জমির উপর এই বহুতল ভবন গড়ে তোলা হচ্ছে। নির্মীয়মান এই ভবন তৈরিতে প্রাথমিক ব্যয় বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১৩৩.৮৯ কোটি টাকা। প্রথমে ২০২৬ এর এপ্রিল/মে মাসের মধ্যে নির্মান কাজ শেষ করার লক্ষ্য ধার্য্য করা হয়েছিল। কিন্তু পরিকল্পনায় কিছুটা রদবদলের কারণে ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরো জানান, অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মীয়মান এই বহুতল ভবনে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা থাকবে। সেই সঙ্গে ৪টি লিফট, ১৮০ আসনের ডাইনিং হল, ৪০০ আসন বিশিষ্ট কনফারেন্স হল, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত, সোলারের মাধ্যমে বৈদ্যুতিকীকরণ সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা রাখা হবে।

মুখ্যমন্ত্রী আরো জানান, এই প্রথম ত্রিপুরায় এধরণের অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এতে সুবিধা হবে অফিসার, কর্মচারী থেকে শুরু করে অফিসে আসা লোকজনের। মানুষ যাতে এক ছাদের নিচে সহজেই বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পরিষেবা পায় সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। উল্লেখ্য, এই ভবনটি সম্পূর্ণ ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থাযুক্ত প্রযুক্তি নিয়ে তৈরি করা হচ্ছে।

পরিদর্শন কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, পূর্ত দপ্তরের শীর্ষ আধিকারিক সহ নির্মাণ সংস্থার পদাধিকারী ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top