News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই জেলায় ২টি পুর পরিষদ এবং ৫২টি ভিলেজ ও পঞ্চায়েতকে যক্ষ্মা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা
Image

খোয়াই জেলায় ২টি পুর পরিষদ এবং ৫২টি ভিলেজ ও পঞ্চায়েতকে যক্ষ্মা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ:
খোয়াই জেলায় এখন পর্যন্ত ২টি পুর পরিষদ সহ মোট ৫২টি ভিলেজ ও পঞ্চায়েতকে যক্ষ্মা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. পদ্মরাম জমাতিয়া এই সংবাদ জানান। তিনি জানান, জেলায় চলতি অর্থবছরে ২৭১ জনের এইচআইভি পরীক্ষা করা হয়েছে। এছাড়াও জেলায় এখন পর্যন্ত ২৮০ জনকে নিক্ষয় পোষণ যোজনার আওতায় আনা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, জেলায় মোট ১৩টি হাসপাতাল রয়েছে। এরমধ্যে খোয়াই, কল্যাণপুর ও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ৩টি এক্স-রে মেশিন রয়েছে। যক্ষ্মা রোগীদের কফ পরীক্ষার জন্য খোয়াই জেলা হাসপাতালে ১টি, কল্যাণপুর সিএইচসিতে ১টি ও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ১টি নেট মেশিন রয়েছে। চলতি অর্থবছরে জেলার মোট ১১ হাজার ৭১৮ জনের কফ পরীক্ষা করা হয়েছে। বর্তমানে জেলায় ১৪৩ জন যক্ষ্মা রোগী রয়েছেন। তাদের গাইডলাইন অনুযায়ী স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, এই অর্থবছরের ডিসেম্বর মাস পর্যন্ত ২৬৬ জন রোগীকে খাদ্য প্যাকেট দেওয়া হয়েছে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top