News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিআইএম রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে: বিজেপি
Image

সিপিআইএম রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে: বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ:
সিপিআইএম রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। তাদের কাছে কোন ইস্যু নেই। তাই মন্ত্রীরা রতন লাল নাথকে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা।

আজব সাংবাদিক সম্মেলনে এমডিসি পদ্মলোচন ত্রিপুরা বলেন, বিজেপি সরকার এক জনমুখী বাজেট পেশ করেছে। এই বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধীরা কোন ইস্যু ছাড়াই মন্ত্রী রতন লাল নাথ কে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। মন্ত্রী নিজ বক্তব্যে জনজাতিদের জাত নিয়ে কোন কথাই বলেননি। সিপিআইএমের জাত প্রসঙ্গে কথা বলেছেন। তাই বর্তমানে কোন ইস্যু না পেয়ে ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে সিপিআইএম।

তিনি আরো বলেন, বিজেপি সরকার জনজাতিদের উন্নয়নে বাজেটে বরাদ্দ রেখেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে জনজাতিদের সার্বিক উন্নতি হয়েছে। বিজেপি কখনো জাতপাত নিয়ে কথা বলে না। কিন্তু সিপিএমের এই উন্নতি সহ্য হচ্ছে না। তাই তারা রাজ্যে জাতপাত নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। রাজু শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে জাতির মধ্যে দাঙ্গা সৃষ্টি করছে। সিপিআইএমের এধরনের প্রয়াসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top