News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেস সিপিআইএম ছেড়ে ৯৮ পরিবারের ৩৭৮ জন ভোটার বিজেপির পতাকা তলে সামিল
Image

কংগ্রেস সিপিআইএম ছেড়ে ৯৮ পরিবারের ৩৭৮ জন ভোটার বিজেপির পতাকা তলে সামিল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ মার্চ:
রাজ্য বিধানসভার জনমুখী বাজেট অধিবেশনে রাজ্যের সকল স্তরের মানুষদের উন্নয়নের হতে চলেছে। যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের ভাঙ্গন অব্যাহত রয়েছে। শনিবার মনু আরডি ব্লকের অধীন ৪৮ করমছড়া বিধানসভা কেন্দ্রে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।

যোগদান সভাতে কংগ্রেস সিপিআইএম ছেড়ে ৯৮ পরিবারের ৩৭৮ জন ভোটার বিজেপির পতাকার তলে সামিল হয়। এই দিনের এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ৪৮ করম ছড়া বিজেপি মন্ডল সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা।

ত্রিপুরা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বরত মন্ত্রী বিধায়করা বাজেট অধিবেশনে অংশগ্রহণ করে রাজ্যের উন্নয়নের জন্য জনমুখী বাজেট নিয়ে আলোচনা করে। জনমুখী বাজেটের দিকে রাজ্যের জনগণ আকৃষ্ট হয়ে শনিবার মনু ব্লকের অধীন ৪৮ করম ছড়া বিধানসভা কেন্দ্রের ৯৮ পরিবারের ৩৭৮ জন ভোটার বিজেপি দলের সামিল হয়। দলত্যাগ কারীদের দলীয় পক্ষে তাদের বরণ করে নেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

এই দিনের যোগদান সভাতে এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, বিগত কিছুদিন পূর্বে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এক সভাতে প্রচার করেছিলেন ভূমিকম্প আসছে বিজেপিতে। তিনি আরো বলেন, ভূমিকম্প আসছে বিজেপির নয়। ভূমিকম্প আসছে সিপিআইএম কংগ্রেস দলের। যা আজ দলত্যাগ অনুষ্ঠানের মাধ্যমে ভোটাররা সিপিআইএম কংগ্রেস ছেড়ে বিজেপির পতাকা হাতে নিয়ে বুঝিয়ে দিল ভূমিকম্প বিজেপির আসছে না আসছে সিপিআইএম কংগ্রেসের। তিনি বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তের জনগণদের স্বার্থে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

Releated Posts

নাগাল্যান্ডের নবায়নযোগ্য শক্তি বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ, আন্তঃরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্ব

আগরতলা, ২৩ জুন: নাগাল্যান্ড সরকারের নবায়নযোগ্য শক্তি বিষয়ক উপদেষ্টা ইঞ্জিনিয়ার পিক্টো শোহে-র সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হলেন মন্ত্রী রতন…

ByByReshmi Debnath Jun 24, 2026

রাজ্যের খেলোয়াড়দের জন্য উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: সুস্থ দেহ, মন গড়তে হলে অবশ্যই যুব সমাজকে খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে…

ByByReshmi Debnath Jun 24, 2026

শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী করতে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: আগরতলা পুরনিগম এলাকায় স্টপ ডায়ারিয়া ক্যাম্পেইন ২০২৬ এর আজ আনুষ্ঠানিক সূচনা করেন পুরনিগমের…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্য সরকার দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। পাশাপাশি…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top