News Flash

Image

বিএসএফের গুলিতে আহত নিরীহ যুবক

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৯ মার্চ:
সীমান্তবর্তী গ্রাম বক্সনগরের রহিমপুরে বিএসএফের গুলিতে আহত হয়েছে নিরীহ এক যুবক। আহত যুবকের নাম তুহিন হোসেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বক্সনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থা সংকটজনক হয় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতাল।

বক্সনগর রহিমপুরে বিএসএফের গুলিতে ১৯ বছরের তুহিন হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানা গেছে, বক্সনগর রহিম পুর সীমান্ত দিয়ে বাংলাদেশী এক পাচারকারী পালিয়ে যাচ্ছিল। তখন তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল বিএসএফ। আর সেই সময় ঘর থেকে বেরিয়েছিল তুহিন হোসেন।

বিএসএফের ছোড়াগুলি পাচারকারীর পরিবর্তে তুহিন হোসেনের শরীরে গিয়ে লাগে বলে অভিযোগ। এতে গুরুতর আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তুহিন হোসেন। এই ঘটনাকে কেন্দ্র করে বক্সনগর বক্সনগর রহিমপুর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top