News Flash

Image

আইপিএফটি ছাত্র সংগঠনের নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ:
শনিবার আগরতলা প্রেসক্লাবে আইপিএফটি ছাএ সংগঠন এক সন্মেলনের মধ্য দিয়ে আইপিএফটি ছাত্র সংগঠনের নতুন কমিটি গঠন করে। এদিনের এই সন্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি প্রেমকুমার রিয়াং, মন্ত্রী শুক্লাচরন নোয়াওিয়া সহ আরো অনেকে।

আইপিএফটি ছাত্র সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগরতলা প্রেসক্লাবে সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের শক্তি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। এদিন আইপিএফটির ছাত্র সংগঠনের সম্মেলনে বেশ কিছু সংখ্যক উপজাতি নেতা দলে যোগদান করেছেন।

মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সম্মেলনে অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ২০২১ সাল থেকে ছাত্র সংগঠনের কর্মসূচি খানিকটা কমে গিয়েছিল। সংগঠনের হৃদ গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যেই এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। এদিন সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করে সংগঠনকে চাঙ্গা করার দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

Releated Posts

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top