News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চৈত্র মেলাকে কেন্দ্র করে ৭২১জন ব্যবসায়ীকে অস্থায়ী ভিটি প্রদান পুর নিগমের
Image

চৈত্র মেলাকে কেন্দ্র করে ৭২১জন ব্যবসায়ীকে অস্থায়ী ভিটি প্রদান পুর নিগমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ:
আগামী ১লা এপ্রিল থেকে শুরু হতে চলছে চৈত্রমেলা। তাকে সামনে রেখে আজ আগরতলার শকুন্তলা রোড ,ওরিয়েন্ট চৌমুহনি এবং শিশু উদ্যানের পুকুর পাড়ে মোট ৭২১ জনকে অস্থায়ী ভিটি প্রদান করা হচ্ছে। এসব এলাকায় আগরতলা পুর নিগমের তরফ থেকে জায়গা চিহ্নিত করে দেওয়া হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও আগরতলা শহরে চৈত্র মাসে অর্থাৎ পহেলা এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রিডাকশন সেলের জন্য অস্থায়ী দোকান খোলার ব্যবস্থা করে দিচ্ছে আগরতলা পুর নিগম।

শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনী এবং শিশু উদ্যানের পুকুর পাড়ে এসব অস্থায়ী দোকান বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগরতলা পুরো নিগমের পক্ষ থেকে শনিবার সকাল থেকে এসব এলাকায় ৭২১ জন ব্যবসায়ীকে অস্থায়ী ভীতি প্রদানের লক্ষ্যে স্থান নির্ধারণ করে দেওয়ার কাজ শুরু হয়েছে। আবেদনের ভিত্তিতে এই অস্থায়ী ভিট প্রদান করা হচ্ছে। তবে পুরনিগমের তরফ থেকে এইসব ক্ষুদ্র ব্যবসায়িক কাজ থেকে কোন ধরনের কর আদায় করা হবে না। চৈত্র মাসে যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করে কিছু সঞ্চয় করতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই আগরতলা পুরো নিগম আবেদনের ভিত্তিতে ভিটি প্রদানের উদ্যোগ নিয়েছে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top