News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনসম্পদ রক্ষায় ৪০০ টিএসআর চাইলেন বনমন্ত্রী
Image

বনসম্পদ রক্ষায় ৪০০ টিএসআর চাইলেন বনমন্ত্রী

আগরতলা, ২৭ মার্চ : প্রতিটি ডিএফও-র অন্তর্গত ৫০ জন টিএসআর জওয়ান নিয়োগ করার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানালেন বনমন্ত্রী অনিমেষ দের্ববমা। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।
পাশাপাশি আধুনিক অস্ত্রের ও দাবি করেন তিনি।

এদিন তিনি বলেন, সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার পর্যবেক্ষণ করেই এধরনের দাবি করেন। পাশাপাশি আইবি ইউনিট খোলার জন্য দাবি করেন। বন দপ্তরকে আরো আধুনিকীকরণ করার প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত মিলেছে বলে জানান বনমন্ত্রী।

এদিন তিনি আরও বলেন, বনদপ্তরের সুরক্ষার জন্য ৫০টি একে ৪৭ ক্রয় করার জন্য অনুমোদন দিতে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন তিনি। তাতে স্বরাষ্ট্র দপ্তর থেকে অর্থ বরাদ্দ করার কোনো দরকার নেই। ওই অস্ত্র ক্রয় করার জন্য বনদপ্তরে পর্যাপ্ত অর্থ রয়েছে। ফলে, বনদস্যুর সঙ্গে লড়াই করা সুবিধা হবে। তাছাড়া, অফিসারদের বদল করার বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন তিনি।

Releated Posts

পোস্ট অফিসের মাধ্যমে মাদক পাচারের অভিযোগ, সরব বামপন্থী যুব সংগঠন

আগরতলা, ১৯ জুন : আগরতলা প্রধান ডাকঘরের মাধ্যমে বারবার মাদকদ্রব্য পাচারের অভিযোগকে কেন্দ্র করে সরব হল ডিওয়াইএফআই, এসএফআই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

হাফলং চা বাগানে বন্যা মোকাবিলায় মহড়া, প্রস্তুতি ও সমন্বয় ক্ষমতা খতিয়ে দেখল প্রশাসন

ধর্মনগর, ১৯ জুন : আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

জিরানিয়া আর.ডি. ব্লকে উন্নয়নমূলক প্রকল্পপরিদর্শনে জেলাশাসক, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব

আগরতলা, ১৯ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আর.ডি. ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি…

ByByReshmi Debnath Jun 19, 2026

মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top