News Flash

  • Home
  • Uncategorized
  • শহীদ বিএসএফ জওয়ানের শেষকৃত্য সম্পন্ন রাষ্ট্রীয় মর্য্যাদায়
Image

শহীদ বিএসএফ জওয়ানের শেষকৃত্য সম্পন্ন রাষ্ট্রীয় মর্য্যাদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ কাশ্মীর সীমান্তে পাক সেনাবাহিনীর পোতা ল্যান্ডমাইনে শহীদ রাজ্যের বীর জওয়ান

পূর্ণ রাষ্ট্রীয় মর্য্যাদায় বটতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে শহীদ বিএসএফ জওয়ান শম্ভু সাতমুড়ার৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷
পূর্ণ রাষ্ট্রীয় মর্য্যাদায় বটতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে শহীদ বিএসএফ জওয়ান শম্ভু সাতমুড়ার৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

শম্ভু সাতমুড়ার কফিনবন্দি মৃতদেহ শুক্রবার রাজ্যে এসে পৌঁছায়৷ আগরতলা বিমানবন্দর থেকে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় তাঁর নিজ বাড়ি প্রতাপগড়ের সুভাষনগরে৷ মৃতদেহ এসে পৌঁছতেই তাঁর নিজ বাড়িতে গভীর শোকের ছায়া নেমে আসে৷ বীর জওয়ান শম্ভু সাতমুড়ার গর্ভধারিনী মা বীণা দেবী পুত্রের কফিনবন্দি মৃতদেহ ঝাপটে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন৷ এই হৃদয় বিদারক দৃশ্য সত্যিই এলাকার বাতাসকে ভারী করে তুলে৷ অগণিত মানুষ ছুটে আসেন বীর জওয়ানের মরদেহে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানাতে৷ পর্যটনমন্ত্রী রতন ভৌমিকও তার বাড়িতে গিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেখান থেকে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশান ঘাটে৷ যাবতীয় রীতিনীতি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় মহাশ্মশানঘাটে৷ শ্মশানঘাটে অসংখ্য মানুষের ভিড় পরিলক্ষিত হয়৷ আরক্ষা প্রশাসনের কমকর্তারাও সেখানে তাঁর [vsw id=”rUN7jQJtbAE” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]প্রতি শেষ শ্রদ্ধা জানান৷ এদিন শহীদ বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক রামু দাস, প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব দেব, সহ-সভাপতি সুবল ভৌমিক, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর, প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী প্রমুখ৷

স্বামীর মৃতদেহ ঘিরে কান্নায় ভেঙ্গে পড়েন শোকাহত স্ত্রী৷ ছবি নিজস্ব৷
স্বামীর মৃতদেহ ঘিরে কান্নায় ভেঙ্গে পড়েন শোকাহত স্ত্রী৷ ছবি নিজস্ব৷

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা নাগাদ কাশ্মীর সীমান্তে দায়িত্ব পালনের সময় শহীদ হন বীরজওয়ান শম্ভু সাতমুড়া৷ ২০০৭ সালে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দিয়েছিলেন৷ দেশসেবায় আত্মনিয়োগ করাই ছিল তার অঙ্গীকার৷ জীবন দিয়ে তিনি সেটাই দেশবাসীর সামনে প্রমাণ করে গেছেন৷ তার বাবাও সীমান্তরক্ষীবাহিনীতে চাকুরি করতেন৷ অবসর গ্রহণের পর বাড়িতে এসে কয়েকবছর পর হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান৷ মা একমাত্র উপার্জনশীল পুত্র শম্ভুর উপরই নির্ভরশীল ছিলেন৷ প্রায় তিন বছর আগে পুত্রকে বিয়েও করান৷ এরই মধ্যে তার জীবনের স্বাদ স্বপ্ণ সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top