মন্টফারিয়ার-সুর-লেজ, ২৫ নভেম্বর (হি.স.): ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মন্টপিলার শহরের কাছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর ছুরিকাঘাতে খুন হলেন এক বৃদ্ধা সন্ন্যাসী| স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের ঘটনা| পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মন্টফারিয়ার-সুর-লেজ গ্রামের মিশনারিদের বাড়িতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় এক আততায়ী| ওই বাড়িটিতে কমপক্ষে ৭০ জন বৃদ্ধ পুরুষ ও মহিলা থাকেন| তাঁরা সাধারণত মিশনারির কাজে আফ্রিকাতে কাজ করতেন|
খুন হওয়া বৃদ্ধা বৃহস্পতিবার রাতে নিজের ঘরে কাজ করছিলেন| হঠাত্ তাঁর ঘরে ঢুকে পড়ে অজ্ঞাতপরিচয় আততায়ী| কোনও কিছু ৱুঝে ওঠার আগেই বৃদ্ধার ওপর ছুরি দিয়ে আক্রমণ চালায় আততায়ী| ঘটনাস্থলেই প্রাণ হারান ওই বৃদ্ধা সন্ন্যাসী| কি কারণে খুন করা হয়েছে ওই বৃদ্ধা সন্ন্যাসীকে, তা তদন্ত করে দেখছে পুলিশ| আততায়ীর খোঁজে চলছে চিরুনি তল্লাশি|
ফ্রান্সে ছুরিকাঘাতে খুন বৃদ্ধা সন্ন্যাসী, আততায়ীর খোঁজে পুলিশ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















