মানাগুয়া, ২৫ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য আমেরিকার প্রশান্ত মহাসাগর তীরবর্তী নিকারাগুয়া ও এল সালভাদর| একইসঙ্গে পাশ্ববর্তী রাষ্ট্রগুলিতেও অনুভূত হয়েছে কম্পন| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.০| জোরালো কম্পনের জেরে সমগ্র এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার ৭.০ তীব্রতা ভূকম্পন অনুভূত হয় প্রশান্ত মহাসাগরীয় তীরবর্তী নিকারাগুয়া ও এল সালভাদরে| ভূকম্পনের পরই উপকূল এলাকায় আছড়ে পড়ে সুনামির ঢেউ|
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল এল সালভাদরের পুয়ের্তো ত্রিণফো থেকে ১৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে|
ভূমিকম্পে কাঁপল নিকারাগুয়া ও এল সালভাদর, জারি সুনামি সতর্কতা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















