News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে অবৈজ্ঞানিকভাবে তৈরি পোল্ট্রি ফার্ম বন্ধ করে দিলো এলাকাবাসী
Image

মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে অবৈজ্ঞানিকভাবে তৈরি পোল্ট্রি ফার্ম বন্ধ করে দিলো এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ:
মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে অবৈজ্ঞানিকভাবে তৈরি পোল্ট্রি ফার্ম বন্ধ করে দিলো এলাকার জনগণ। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ। কর্তৃপক্ষকে জানানোর পরেও কোন রকম উদ্যোগ গ্রহণ করেনি এমনটাই অভিযোগ। বাধ্য হয়ে সমস্ত এলাকাবাসী পোল্ট্রি ফার্ম বন্ধ করে দেন। ঘটনা গোলাঘাটি মারাকপাড়া এলাকায় রবিবার দুপুরে।

জানাযায় ২০১৯ সালে ২৫ ডিসেম্বর মাসে তৎকালীন গোলাঘাটি মারকপাড়া এলাকায় অবৈজ্ঞানিকভাবে তৈরি হয় ত্রিপুরেশ্বরী পোল্ট্রি ফার্ম উদ্বোধন হয়েছিলো। কিছুদিন পর সেই পোল্ট্রি ফার্মটি বন্ধ হয়ে পড়ে। হঠাৎ বেশ কয়েক মাস পূর্বে এলাকাবাসীর অজান্তে ত্রিপুরেশ্বরী পোল্ট্রি ফার্মটি ফার্মটি চালু করেন। অবৈজ্ঞানিকভাবে তৈরি ত্রিপুরেশ্বরী পোল্ট্রি ফার্মে মোরগের মলমত্র সঠিকভাবে রাখার কোন জায়গা নেই। ফার্মের মুরগির ডিম পচন থেকে শুরু করে মলমত্র থেকে এলাকায় প্রচুর মশা মাছির উপদ্রব বেড়েছে। এই মাছির উপদ্রবে এলাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা। ফার্মের কর্তৃপক্ষদের জানানোর পরও এলাকায় মাছির উপদ্রব হাত থেকে লোকেদের রক্ষায় কোনরকম ব্যবস্থা গ্রহণ করছেন না।

প্রতিনিয়ত এলাকার বাড়ি ঘরে শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের মশারী টাঙিয়ে ঢেকে রাখতে হয়েছে। অতিষ্ঠ এলাকার জনগণ একত্রিত হয়ে রবিবার অবৈজ্ঞানিকভাবে তৈরি সে পোল্ট্রি ফার্মে তালা ঝুলিয়ে দেয়। এলাকাবাসীরা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকরা এসে এলাকাবাসীকে সেই দুর্গন্ধ এবং মাছির উপদ্রব থেকে যেন রক্ষা করে। অন্যথায় এলাকাবাসী বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন।
______

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top