News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিওয়াইএফআই মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

ডিওয়াইএফআই মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ:
হরিজন কলোনী এলাকায় শহীদ ভগৎ সিং সুখদেব রাজগুরুদের শহীদান দিবস উপলক্ষে ডিওয়াইএফআই মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

ডিওয়াইএফআই মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে হরিজন কলোনী এলাকায় শহীদ ভগৎ সিং সুখদেব রাজগুরুদের শহীদান দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিট্যু রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে, সর্বভারতীয় সিট্যু সম্পাদক সুদীপ দত্ত সহ সদর সিপিআইএম সম্পাদক অমল চক্রবর্তী।

এদিন রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সিটুর রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন রক্তদান হলো একটি সামাজিক দায়িত্ব। সামাজিক দায়িত্ববোধের কথা মাথায় রেখেই বিভিন্ন গণসংগঠন প্রতিনিয়ত রক্তদান করে যাচ্ছে। বামফ্রন্ট সরকারের আমল থেকেই রক্তদান সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। শুধু রক্তদান শিবির সংঘটিত করাই নয় কেউ যদি রক্তের সমস্যায় পড়ে তাহলে সংগঠনের তরফ থেকে সঙ্গে সঙ্গে রক্তের ব্যবস্থা করে দেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top