News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় শ্বশুরবাড়িতে জামাতার গুলি, চাঞ্চল্য এলাকায়
Image

তেলিয়ামুড়ায় শ্বশুরবাড়িতে জামাতার গুলি, চাঞ্চল্য এলাকায়

তেলিয়ামুড়া, ২৩ মার্চ : তেলিয়ামুড়া থানাধীন কুইশ্যার টিলা এলাকায় শনিবার সন্ধ্যায় এক জামাতার গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত জামাতার নাম অভিজিৎ দাস, তিনি সাউথ পুলিনপুর এলাকার বাসিন্দা।

পুলিশের সূত্রে জানা গেছে, অভিজিৎ দাস শনিবার সন্ধ্যায় পিস্তল হাতে শ্বশুরবাড়িতে গিয়ে তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এলে অভিজিৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিজিৎ মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। নির্যাতনের মাত্রা অসহনীয় হয়ে উঠলে স্ত্রী কয়েকদিন আগে বাবার বাড়িতে আশ্রয় নেন। অভিজিৎ স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এবং অভিজিতের পিস্তলটি অত্যাধুনিক বলে জানিয়েছে। ঘটনার পর থেকে তেলিয়ামুড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত অভিজিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top