News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বের সেরা সুদর্শন যুবকদের তালিকায় তৃতীয় হৃতিক রোশন, সাতে সলমন
Image

বিশ্বের সেরা সুদর্শন যুবকদের তালিকায় তৃতীয় হৃতিক রোশন, সাতে সলমন

hrithikমুম্বই, ২৫ নভেম্বর (হি.স.) : একটি আন্তর্জাতিক ওয়েবসাইটে পৃথিবীর সেরা সুদর্শন যুবকদের তালিকায় উঠে এল হৃত্বিকের নাম | তাঁর চেহারা, তাঁর চোখ, তাঁর ব্যক্তিত্ব সবমিলিয়ে তিনি যেন এক আদর্শ পুরুষ| একটি ওয়েবসাইটের তরফ থেকে বিশ্বের সুদর্শন পুরুষদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে| সেই তালিকায় তৃতীয় স্থানের রয়েছেন হৃতিক| তবে একা হৃতিক নন| ভারতের আরও এক অভিনেতা স্থান পেয়েছেন এই লিস্টে| তিনি সলমন খান| তিনি আছেন সাত নম্বরে| তালিকার প্রথম নামটি টম ক্রুজ| দ্বিতীয় স্থানে আছেন রবার্ট প্যাটিনসন| এছাড়াও তালিকায় আছেন হিউগ জ্যাকম্যান, জনি ডেপ ও ব্র‌্যাড পিট|
এই সুদর্শন পুরুষদের শুধু লুক দেখে বিচার করা হয়নি| বিচারের তালিকায় ছিল তাঁদের অল্টারনেটিভ পার্সোনালিটি ও গ্রহণযোগ্যতা| ওয়েবসাইটের তরফ থেকে জানানো হয়েছে হৃতিকের পার্সোনালিটি ও সুন্দর মুখের জন্য তিনি তালিকায় স্থান পেয়েছেন| ২০০০ সালে কহো না পেয়ার হ্যায় দিয়ে ক্যারিয়ার শুরু করেন হৃতিক রোশন| প্রথম ছবি থেকেই সুন্দর চেহারার জন্য দর্শকের মনে জায়গা করে নেন হৃতিক| শুধু সুন্দর মুখের জন্যই নয়| বডির জন্যও তাঁর ফ্যানেদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে| শেষ হৃতিক রোশনকে দেখা গেছে মহেঞ্জোদারো ছবিতে| পরের বছর জানুয়ারিতে রিলিজ করতে চলেছে তাঁর ছবি কাবিল| ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ইয়ামি গৌতমকে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top