News Flash

  • Home
  • দিনের খবর
  • বেগুসরাইয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির, মর্মান্তিক মৃত্যু ৪ জনের
Image

বেগুসরাইয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির, মর্মান্তিক মৃত্যু ৪ জনের

বেগুসরাই, ২৩ মার্চ (হি.স.): বিহারের বেগুসরাই জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে বেগুসরাই জেলায় একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের ও ৫ জন আহত হয়েছেন। এসডিপিও সুবোধ কুমার বলেছেন, “কিছু যাত্রী একটি বিয়ে থেকে ফিরছিলেন। ড্রাইভার নিয়ন্ত্রণ হারানোর ফলে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে, এবং দুর্ঘটনায় চারজন মারা যান, আরও পাঁচজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজন বলেছেন, রবিবার ভোররাত ২টো নাগাদ বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসছিলেন এবং ড্রাইভার সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে দুর্ঘটনা ঘটেছে… দুর্ঘটনাটি ভোর ৩.৫০ মিনিটে ঘটেছে বলে জানা গিয়েছে।”

—————

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top