News Flash

Image

ত্রিশ লক্ষা‌ধিক টাকার ড্রাগস সহ আটক দুই

আগরতলা, ২১ মার্চ : ত্রিশ লক্ষা‌ধিক টাকার ড্রাগস সহ আসামের পাথারকা‌ন্দি‌তে দুইজনকে আটক করা হয়েছে।

গোপন খব‌রের ভি‌ত্তি‌ত্বে ড্রাগস বি‌রোধী অ‌ভিযা‌নে নে‌মে বড়সড় সাফল্য পেলো আসামের পাথারকা‌ন্দি পু‌লিশ। বৃহস্প‌তিবার রাতে স্থানীয় পু‌লি‌শের এক‌টি দল আগাম খব‌রের ভিত্তিতে ওএন‌জি‌সি বাইপাস সড়‌কে ওৎ‌পেতে ব‌সে থা‌কে। তখন এক‌টি নাম্বারবিহীন স্কু‌টি‌তে চে‌পে দুজন ড্রাগস পাচারকা‌রি আসামের শ্রীভূ‌মি সদর থে‌কে আসামের পাথারকা‌ন্দি‌তে আসার প‌থে পু‌লিশ তা‌দের‌কে আটক ক‌রে। প‌রে তা‌দের স্কু‌টির ডি‌কি থে‌কে বা‌রোটি সাবা‌নের বা‌ক্সে ১৩৭ গ্রাম ড্রাগস বা‌জেয়াপ্ত হয়। সঙ্গে স্কু‌টি‌টিও বাজেয়াপ্ত ক‌রে‌ছে পু‌লিশ।

ড্রাগ‌সের কা‌লোবাজারী মূল্য ত্রিশ লক্ষা‌ধিক টাকার মত হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে। এ কা‌ন্ডে ধৃত‌দের ম‌ধ্যে রয়ে‌ছে আব্দুল আহাদ ও সামসউ‌দ্দিন তালুকদার। পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে রাতভর ধ‌রে থানায় আট‌কে রে‌খে টানা জেরা ক‌রে।ধৃত‌দের আজ শুক্রবার জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হ‌য় ব‌লে পু‌লিশ জা‌নিয়েছে।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top