News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা ও কেরলে বন্ধের ডাক বামেদের
Image

ত্রিপুরা ও কেরলে বন্ধের ডাক বামেদের

left-front-tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ আঠাশে সারা রাজ্যে বন্ধ পালন করবে বামেরা৷ এছাড়া আগামী ২৬ নভেম্বর সবকটি মহকুমায় বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে চার বামদল৷ মূলতঃ নোট বাতিলের সিদ্ধান্তের কারণেই পদক্ষেপ বলে জানিয়েছে বামেরা৷ এদিকে, কেরলাতেও বামেরা ২৮ নভেম্বর বন্ধ পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান খগেন দাস জানান, নোট বাতিলের পদক্ষেপে সাধারণ মানুষের ভোগান্তির ফলে সর্বভারতীয় স্তরে আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়েছে প্রতিবাদ কর্মসূচী পালনের৷ এজন্যই আগামী ২৬ নভেম্বর রাজ্যের সবকটি মহকুমায় দুই ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করবে বামদলগুলি৷ এছাড়া আগামী ২৮ নভেম্বর ১২ ঘন্টার বন্ধ পালন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান৷ তিনি বলেন, আজ বামদলগুলি এই বিষয়ে বৈঠক করেছে৷ সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, জরুরী ক্ষেত্রগুলির পাশাপাশি ব্যাঙ্ক, পোস্ট অফিস, বিশ্ববিদ্যালয় এবং যেসমস্ত সুকলে একই প্রশ্ণে প্রিটেস্ট পরীক্ষা হওয়ার কথা সেগুলিকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে৷
এদিকে, কেরলাতেও বামেরা ২৮ নভেম্বর বন্ধ পালন করার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে, পশ্চিমবঙ্গে বামেরা ঐদিন বন্ধ পালন করার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি৷ কারণ, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আক্রোশ দিবস পালন করলেও বন্ধের কোন সিদ্ধান্ত নেয়নি৷ ফলে, বঙ্গের বাম নেতৃত্বরা ঐদিন বন্ধ পালন করার বিষয়ে এখনো ঐকমত্যে পৌছায়নি বলে সূত্র অনুসারে জানা গেছে৷
এদিন খগেনবাবু বলেন, মাত্র ৪ ঘন্টা সময় দিয়ে প্রধানমন্ত্রী নোট বাতিলের সিদ্ধান্তের ঘোষণা দেন৷ ফলে, গত ৮ নভেম্বর থেকে আজকে পর্যন্ত সাধারণ মানুষের ভোগান্তির অন্ত নেই৷ বহু মানুষের প্রাণহানীর ঘটনাও ঘটেছে এই নোট বাতিলের জেরে৷ প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে সারা দেশে এক অর্থনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ এর বিরুদ্ধেই বিরোধী দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে৷ স্থির হয়েছে একজোটে প্রতিবাদ পালনেরও৷ খগেনবাবু বলেন, সর্বভারতীয় স্তরে আলোচনাক্রমে স্থির হয়েছে আগামী ২৮ নভেম্বর আক্রোশ দিবস পালন করা হবে৷ এজন্য রাজ্যে চার বামদল বিক্ষোভ কর্মসূচী এবং বন্ধ পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ তাঁর মতে, বিজেপি’র কাছেও কালো টাকা রয়েছে৷ কারণ, যেদিন নোট বাতিলের ঘোষণা দেওয়া হয়, ঐদিন সন্ধ্যায় বিজেপি দল ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমা দিয়েছে৷
এদিকে, প্রদেশ কংগ্রেস ২৮ নভেম্বর রাজ্যের সবকটি জেলায় আক্রোশ দিবস পালন করবে বলে জানিয়েছেন সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি জানান, গোটা দেশের সাথে রাজ্যেও ঐদিন প্রদেশ কংগ্রেস সবকটি জেলাতে আক্রোশ দিবস পালন করবে৷ বামেদের বন্ধ ঘোষণায় তিনি কটাক্ষের সুরে বলেন, বামফ্রন্ট সবসময় ব্যতিক্রমী ভূমিকা পালন করে থাকে৷ আক্রোশ দিবস পালন করার বিষয়ে নির্দিষ্ট কোন কর্মসূচী হাতে নেয়নি প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন জানিয়েছেন, এই বিষয়ে দল এখনো কোন সিদ্ধান্ত নেয়নি৷ তবে, বৈঠক করে সেবিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top