News Flash

  • Home
  • Uncategorized
  • রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন পিছিয়ে জানুয়ারিতে
Image

রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন পিছিয়ে জানুয়ারিতে

naisingpara-reang-campনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ রিয়াং শরণার্থীদের স্বভূমে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ সূত্রের খবর, আগামী ১৫ জানুয়ারী থেকে ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে ফিরিয়ে নিয়ে যাবার প্রক্রিয়া শুরু হবে৷ ইতিমধ্যে প্রায় ৪৩০৩টি রিয়াং শরণার্থী পরিবারকে মিজোরাম সরকার চিহ্ণিত করেছে৷ তাতে মোট জনসংখ্যা ২৬০২৬ জন৷
সূত্র অনুসারে জানা গেছে, সরকারী তথ্য অনুসায়ী যে হিসাব ছিল তার থেকে অনেক বেশী চিহ্ণিত হয়েছেন৷ পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ নভেম্বর থেকে ত্রিপুরায় বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে ফিরিয়ে নিয়ে যাবার কথা ছিল৷ কিন্তু রিয়াং শরণার্থীদের চিহ্ণিতকরণ সহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে পূর্ব ঘোষিত সময়ের মধ্যে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না৷
জানা গেছে, ৫ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলেছে রিয়াং শরণার্থীদের চিহ্ণিতকরণ প্রক্রিয়া৷ মিজোরাম সরকারের ২৬ জন আধিকারিক এই চিহ্ণিতকরণ প্রক্রিয়ার কাজে নিয়োজিত ছিলেন৷ সূত্রের খবর, চিহ্ণিতকরণের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হলেও রিয়াং শরণার্থীদের প্রথম পর্যায়ে প্রত্যাবর্তনের পর আবারও এই প্রক্রিয়াটি শুরু করা হবে৷
এদিকে, রিয়াং শরণার্থীরা মিজোরামে ফিরে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু দাবি রেখেছেন৷ নিরাপত্তা, বাসস্থান এবং অন্নের যোগান সুনিশ্চিত না হলে রিয়াং শরণার্থীরা মিজোরামে ফিরে যেতে চাইছেন না৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব সত্যেন্দ্র গর্গ রিয়াং শরণার্থীদের প্রতিনিধি এবং মিজোরাম সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন৷ ঐ বৈঠকে রিয়াং শরণার্থীদের প্রতিনিধিরা তাদের দাবি দাওয়া তুলে ধরেছেন বলে সূত্র অনুসারে জানা গেছে৷ সূত্রের আরো খবর, কেন্দ্র মিজোরাম সরকারকে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়ে সমস্ত কিছু সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে৷ মিজোরাম সরকার অবশ্য ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের স্বভূমে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে৷ কিন্তু বিভিন্ন জটিলতার কারণে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন সম্ভব হচ্ছে না৷ তবে, আগামী বছরের ১৫ জানুয়ারি প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top