News Flash

Image

টিএসএফ-এর দাবিকে সমর্থন করলেন বিধায়ক সুদীপ

আগরতলা, ২১ মার্চ : টিএসএফ-এর দাবিকে সমর্থন করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তাঁর কথায়, আগে থেকেই কংগ্রেস ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবি করে আসছে।

আজ ত্রিপুরা বিধানসভা বাজেট অধিবেশনে যাওয়ার পথে রাস্তায় বিধায়ক সুদীপ রায় বর্মনকে আটক করে টিএসএফ কর্মীরা। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোমান হরফ ককবরক চালু করার পক্ষে নিজের অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বামফ্রন্ট সরকার কখনো ককবরক ভাষায় রোমান হরফে ব্যবহারের দাবিকে পাত্তা দেয়নি। দূর্ভাগ্যবশত বর্তমানে সরকারও এই ব্যাপারে কোনরকম পদক্ষেপ গ্রহণ করছে না। কিন্তু আগের থেকে কংগ্রেস ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবি করে আসছে।

এদিন তিনি আরো বলেন, ১৯৬৮ সাল থেকে ককবরক ভাষা রোমান হরফে লেখার সুযোগ নিয়ে আন্দোলন চলছে। বিগত দিনে শ্যামা চরণ ত্রিপুরা কমিশন, পবিত্র সরকার কমিশন এবং অতুল দেববর্মা কমিশন হয়েছে। রিপোর্ট রোমান হরফের পক্ষে গেলেও সরকার রিপোর্ট ধামাচাপা দিয়ে রেখেছে। তিনি আরো বলেন জনজাতিদের আবেগ নিয়ে খেলছে সরকার।
জনজাতির ভাবাবেগ সরকারকে উপলব্ধি করতে হবে। দীর্ঘদিন ধরে তাঁরা নায্য দাবি জানিয়ে আসছে। তাঁদের দাবিতে বিভিন্ন কারণে রয়েছে। কিন্তু পূর্বতন এবং বর্তমান সরকারের তালবাহানা শেষ হচ্ছে না। কংগ্রেসের তরফ থেকে সরকারের নিকট অতিসত্বর ককবরক ভাষায় রোমান হরফে চালুর দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই : সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ মে : আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার…

ByByTaniya Chakraborty May 4, 2026

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top