News Flash

  • Home
  • Uncategorized
  • আজ আসছে শহীদ বিএসএফ জওয়ানের মৃতদেহ
Image

আজ আসছে শহীদ বিএসএফ জওয়ানের মৃতদেহ

saheedনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের পোঁতা ল্যান্ড মাইন বিস্ফোরণে শহীদ রাজ্যের যুবক বিএসএফ জওয়ান শম্ভু সাতমুড়ার মরদেহ শুক্রবার সকালের বিমানে রাজ্যে আসবে৷ মৃতদেহ প্রথমে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে৷ সেখানে তাঁকে শ্রদ্ধা জানানোর বিরাট আয়োজনও করা হয়েছে৷ এদিকে, মায়ের বুক ফাটা কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে  আগরতলা শহর সংলগ্ণ সুভাষ নগর ও প্রতাপগড় এলাকায়৷  ঐ এলাকার শম্ভু সাতমুরা নামে এক তরতাজা যুবক দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন জম্মু কাশ্মীর সীমান্তে৷ কাশ্মীর সীমান্তে পাক সেনাবাহিনীর হামলায় বুধবার সন্ধ্যা রাতে শহীদ হন শম্ভু৷ এই খবর বাড়িতে পৌঁছতেই বুক চাপড়ে কেঁদে চলেছেন তার মা বীণা দেবী ও আত্মীয়পরিজনরা৷ শম্ভুর বাবা শিবচরণ সাতমুড়াও সেনাবাহিনীতে চাকুরি করতেন৷ অবসরে এসে কয়েক বছর বাড়িতে থেকে  হঠাৎই নিরুদ্দেশ হয়ে যান৷ একমাত্র পুত্র শম্ভু পিতার পথকে পাথেয় করেই ২০০৭ সালে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীতে যোগ দেয়৷ বছর তিনেক আগে সংসার জীবনে আবদ্ধ হয় শম্ভু৷ গত জুন মাসে শম্ভু শেষবারের মত তার নিজবাড়িতে এসেছিল৷ আগামী সোমবার আবার বাড়িতে আসার কথা ছিল৷ সে অনুযায়ী ছুটিও মঞ্জুর হয়েছিল৷ কিন্তু বাড়িতে ফেরা হল না ঐ সেনা জওয়ানের৷ পাক সেনাবাহিনীর গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে শম্ভুর নিথর দেহ৷ সেনাবাহিনীর তরফ থেকে শহীদ শম্ভুর বাড়িতে ফোন আসলে তারা বিশ্বাসই করতে পারছিলেন না শম্ভু আর বেঁচে নেই৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে৷ দেশ সেবায় নিয়োজিত বীর জওয়ান শম্ভু নিজের জীবন উৎসর্গ করে দেশ রক্ষার শেষ চেষ্টা করে গেছে৷ সেনাবাহিনীর তরফে শম্ভুকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়েছে৷ নিয়ম অনুযায়ী তার মরদেহ কফিন বন্দি করে আগরতলায় পাঠানো হচ্ছে৷ তার মৃত্যুর সংবাদে শুধু প্রতাপগড় ও সুভাষ নগর এলাকাতেই নয়, গোটা রাজ্যেই রীতিমত শোকের ছায়া নেমে এসেছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্রভবনের সামনে রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চের পক্ষ থেকে শহীদ জওয়ান শম্ভু সাতমুড়ার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়৷ এখানে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চের সদস্যরা৷ উপস্থিত ছিলেন বহু সংখ্যক অবসরপ্রাপ্ত সেনা জওয়ানও৷ মোমবাতি জ্বালিয়ে তঁার চিরশান্তি কামনা করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top