News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য নেশা পাচারের মৃগয়াক্ষেত্রে পরিণত, বড়মুড়াতে আটক ফেন্সিডিল, ধৃত দুই
Image

রাজ্য নেশা পাচারের মৃগয়াক্ষেত্রে পরিণত, বড়মুড়াতে আটক ফেন্সিডিল, ধৃত দুই

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা নেশা পাচারের মৃগয়াক্ষেত্রে পরিণত হয়েছে৷ নেশাকারবীরারা ত্রিপুরাকে নেশাকারবারের কুটির শিল্পতে পরিণত করার অপপ্রয়াস জারি রেখেছে৷ ত্রিপুরার সীমান্ত পথে ফেন্সিডিল কোরেক্স সহ নানা সামগ্রী প্রতিনিয়ত বাংলাদেশে পাচার হচ্ছে৷ বাংলাদেশে এসব নেশা সামগ্রীর ব্যাপক চাহিদাও রয়েছে৷ নেশাকারবারীরা বর্হিরাজ্য থেকে এসব বেআইনী নেশা সামগ্রী সড়কপথে এনেই বাংলাদেশে পাচার করে চলেছে৷ এসব বিষয়ে পুলিশের একাংশও সহায়তা করে চলেছে৷ নেশাকারবারীদের সঙ্গে পুলিশের বোঝাপড়া রয়েছে৷ সে সুযোগকেই কাজে লাগিয়ে নেশাকারবীরারা এই ব্যবসা চুটিয়ে চালিয়ে যাচ্ছে৷ বিভিন্ন স্থানে রীতিমত গুদাম তৈরি করে নেশা সামগ্রী মজুত রাখা হচ্ছে৷ ঐসব গুদাম থেকে চাহিদামত নেশা সামগ্রী গাড়ি বোঝাই করে বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে৷ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ’র জওয়ানরা বড়মুড়া পাহাড়ে আসাম-আগরতলা জাতীয় সড়কে একটি লরি আটক করে প্রচুর পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে৷ লরিটির নম্বর এস০১-বিসি-৭৮৪২৷ ঐ গাড়ি থেকে ১৬ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে৷ যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষাধিক টাকা৷ জানা গেছে, গাড়ির চালক শঙ্কর নাথ ও কৃপাময় নাথকে আটক করেছে বিএসএফ’র জওয়ানরা৷ তাদের বাড়ি উত্তর জেলার কাঞ্চনপুর এলাকায়৷ বিএসএফ’র হানাদারীর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ এই সফল অভিযানে পুলিশও অংশীদারী বলে দাবি করে৷ কিন্তু বিএসএফ’র একটি সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই ফেন্সিডিল গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়া হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছিল না৷ সে খবরের  পরিপ্রেক্ষিতেই পুলিশকে না জানিয়ে বিএসএফ’র জওয়ানরা বড়মুড়ায় আজ গাড়ি আটক করে ফেন্সিডিল উদ্ধার করেছে৷ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিএসএফ’র তরফে জানানো হয়েছে৷ বিষয়টি নিয়ে পুলিশ ও বিএসএফ’র মধ্যে মতভেদ রয়েছে বলে জানা গেছে৷ পুলিশ যতই নিজেদেরকে সফল অভিযানের অংশীদারী বলে দাবি করুক না কেন বিএসএফ কিন্তু মেনে নিতে নারাজ৷ উল্লেখ্য, চুড়াইবাড়ির বিক্রয় দপ্তরের অফিস ডিঙ্গিয়েই বেশিরভাগ ফেন্সিডিল ও অন্যান্য নেশাজাতীয় সামগ্রী লরি বোঝাই করে রাজ্যে নিয়ে আসা হচ্ছে৷ এক্ষেত্রে চুড়াইবাড়ি বিক্রয় দপ্তরের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও নানা প্রশ্ণ উঠেছে৷ তাদের সঙ্গেও নেশাকারবারীদের বোঝাপড়া রয়েছে বলে অভিযোগ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top