ইস্তানৱুল, ২৪ নভেম্বর (হি.স.): দক্ষিণাঞ্চলীয় তুর্কির আদানা শহরে গাড়িতে বিস্ফোরণে মৃতু্য হল ২ জনের| আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন| তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮.০৫ মিনিট নাগাদ আদানা শহরে গভর্নরের অফিসের বাইরে গাড়িতে বিস্ফোরণ হয়| আদানার গভর্নর মাহমুত দেমিরতাস বলেছেন, সকাল তখন ৮.০৫ হবে| গভর্নরের অফিসের প্রবেশপথের কাছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ হয়| বিস্ফোরণে প্রাণ হারান ২ জন| বিস্ফোরণের পরই গাড়িতে আগুন ধরে যায়| গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়|
ইনসিরলিক এয়ার বেস থেকে প্রায় ১০ মাইল (১৬ কিলোমিটার) দূরে আদানা শহর| সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালাতে ইনসিরলিক এয়ার বেস ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী|
তুর্কির আদানা শহরে গাড়িতে বিস্ফোরণ, মৃত ২
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















